ITC - Enduring Value Sunrise Pure Masala

Bakadaha Sarbojanin Durgatsob Committee

Bakadaha., Bankura

বাঁকাদহ সার্বজনীন দূর্গোৎসব ২০২৫-এ ৫৮তম বর্ষে পদার্পণ করছে। ১৩৭৫ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি বাঁকাদহবাসীর হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই উৎসব আমাদের মিলনের স্থান, সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে ভূমিকা পালন করে আসছে।
প্রতিবছরের মতো এবারও সপ্তমীর দিন মায়ের অন্নপ্রসাদ এবং নবমীতে খিচুড়ি প্রসাদ সর্বসাধারণের মাঝে বিতরণ করা হবে। চার দিন জুড়ে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। বিজয়া দশমীর দিন দুপুরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী যাত্রাপালা, যা আমাদের পুজোর এক অনন্য বৈশিষ্ট্য এবং বহু বছরের প্রথা।
আমাদের এই পুজোতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। চলুন সবাই মিলে আরও একটি আনন্দময়, সার্থক দুর্গোৎসব উপহার দিই।

Puja voting code
SUN0003
WhatsApp VOTE SUN0003 to +91 91470 77170
Live rank #3 0 votes

Voting opens soon — keep this code ready!