Balsi Sarbojanin
Balsi, Bankura
বালসি সার্বজনীন দুর্গোৎসব
বালসি ড্রিমল্যান্ড ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বালসি বাঁকড়ার পরিচালনায় শুরু হয় বালসি সার্বজনীন দুর্গোৎসব। ২০২২ সালে এর শুভারম্ভ হয়, যার মূল উদ্দেশ্য ছিল বালসির বিভিন্ন পাড়ার মানুষকে একত্রিত করা এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা।
এবার, ২০২৫ সালে আমরা গর্বের সঙ্গে উদযাপন করছি ১৪তম বর্ষের সার্বজনীন দুর্গোৎসব। এ বছরের প্যান্ডেল সাজানো হচ্ছে প্রাচীন এক মন্দিরের আদলে, যেখানে ঐতিহ্য ও শৈল্পিকতার এক অনন্য মেলবন্ধন ঘটবে।
বছরের পর বছর এই পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বালসির মানুষের মিলনমেলা হয়ে উঠেছে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণেই পূজো আজ এক বৃহৎ উৎসবে রূপ নিয়েছে।