Barjora Nandipara Puja Committee
Barjora, Bankura
ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে || ফল:🙏 জয় দুর্গাপূজার ইতিহাস পৌরাণিক এবং সামাজিক উভয় ক্ষেত্রেই বিস্তৃত। পৌরাণিক কাহিনী অনুসারে, শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য শরৎকালে দেবী দুর্গার পূজা করেছিলেন, যা 'অকালবোধন' নামে পরিচিত। অন্যদিকে, বাংলায় সপরিবার প্রতিমার পূজার প্রথম উল্লেখ পাওয়া যায় ১৪৮০ খ্রিস্টাব্দে রাজা কংস নারায়নের পূজায়, এবং ১৭৬১ সালে গুপ্তিপাড়ায় প্রথম সর্বজনীন বা 'বারোয়ারি' পূজার প্রচলন হয়। আমাদের দুর্গাপূজা টি একটি পারিবারিক পুজো। পরিচালনা এবং পূজানুষ্টান আমাদের নন্দী পরিবার এর তরফ থেকেই আয়োজিত হয়। "বড়জোড়া নন্দী পাড়া পারিবারিক দূর্গা পূজা " আমাদের দুর্গাউৎসব টি প্রায় 500 বছর পৌরাণিক। আমাদের দুর্গামন্দির এর সামনেই একটি পৌরাণিক শিব মন্দির রয়েছে যেটি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। আমাদের ঠাকুর দাদা, বড়ো বাবা দের কাছে শুনেছি শিব মন্দির থেকে দূর্গা মন্দির এ বাবা ভোলেনাথ যাওয়া আশা করতো এবং এখনো করেন যেটা আমরা অনুভব করি। আমাদের দূর্গা মন্দির টি বড়জোড়া গ্রাম ঢুকতেই প্রথম পারিবারিক দুর্গাউৎসব। বড়জোড়ার একমাত্র মন্দির যেটি দুর্গামন্দির ও শিব মন্দির এক জায়গায় অবস্থিত।আমাদের পূজার দোলা যাত্রা শিকল পুকুর থেকে আনা হয় যেটি মন্দির থেকে 100 মিটার দূরে অবস্থিত এবং সেই পুকুর থেকেই আমাদের বড়জোড়ার 39 টি পূজার দোলা আনা হয়। আমাদের পারিবারিক দুর্গাপূজা টি পাড়ার সকল গুরুজন এবং সকল মানুষ কে নিয়েই অনুষ্টিত হয়। এবং