ITC - Enduring Value Sunrise Pure Masala

Bazar Soloana Durgapuja Committee

Ramsagar, Bankura

আমি, শ্রী রজত শাস্ত্রী চট্টোপাধ্যায়, সম্পাদক, বাজার ষোলআনা সার্বজনীন দুর্গোৎসব কমিটি (২০২৫), আপনাদের সামনে তুলে ধরছি আমাদের পুজোর এক গৌরবময় ইতিহাস।
১৮৪৮ সাল—মাত্র কয়েকটি পরিবার মিলেই শুরু করেছিলেন মা দুর্গার আরাধনা। সেই ছোট্ট উদ্যোগই আজ পরিণত হয়েছে শতাব্দী-প্রাচীন এক ঐতিহ্যে। মায়ের কৃপায় তৈরি হয়েছে মন্দির ও আর্থসালা। ২০২৪ সালে আমরা ভক্তদের সহায়তায় মন্দির ও চালার সংস্কার সম্পন্ন করেছি।
বর্তমানে চারটি পাড়া মিলিয়ে প্রায় ৩৫০টি পরিবার ও সরকারি সহযোগিতায় আমরা নিয়ম মেনে পূজোর আয়োজন করি। নবপত্রিকা স্নান এক কিলোমিটার দূরের পুকুরে ঢাক, আলো ও বাজির সহযোগে সম্পন্ন হয়—যা এক ঐতিহ্যবাহী ‘হিরো চলার’ দৃশ্য।
পুজোর পাশাপাশি আমরা সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার ও প্রচারের মাধ্যমে বার্তা পৌঁছে দিই—বাল্যবিবাহ রোধ, নেশা বিরোধী বার্তা, সেভ ড্রাইভ সেভ লাইফ প্রভৃতি।
শেষে প্রতিমা বিসর্জনের মুহূর্তে আমরা আবার অপেক্ষা করি এক বছরের জন্য, মায়ের আগমনের আশায়।
মা দুর্গা আমাদের ঐতিহ্য, আমাদের আত্মা—শতবর্ষ পেরিয়েও সেই আবেগ অটুট।

Puja voting code
SUN0010
WhatsApp VOTE SUN0010 to +91 91470 77170
Live rank #8 0 votes

Voting opens soon — keep this code ready!