Chhatna Young Genaration Durga Utsab Puja Committee
Bankura, Bankura
সম্পাদকীয় প্রতিবেদন --- ২০১৫ সালের মহালয়ার আগের দিন বাসুলি মন্দিরে কয়েকজন বেকার ছেলে আড্ডা দিচ্ছিল। হঠাৎ এক দৃঢ় কণ্ঠে প্রস্তাব এলো—“চ, আমরা একটা দুর্গাপুজো করি!” প্রথমে সবাই অবাক—বড় বাজেট, হাতে মাত্র সাত দিন, আর একবার শুরু করলে থামানো যাবে না। কিন্তু ভয় না করে সকলে একসাথে বলল—“চলো, একবার চেষ্টা করি!” আর সেদিনই শুরু হলো থানা যাত্রা ও দুর্গাপূজার প্রথম পদক্ষেপ। তখনকার ভারপ্রাপ্ত আধিকারিককে জানানো হলো বাসুলী মন্দিরে দুর্গাপূজা করার ইচ্ছে। অনুমতি মিলতেই ১৩ জন যুবক দিন-রাত এক করে কাজে নেমে পড়ল— যাদের ৯ জনের সেই সদ্য ভোটার কার্ড হয়েছে আর বাকি ৪ জন এর কেউ ১১ আর কেউ ১২ । সব আয়োজনই হয়ে গেল, কিন্তু প্রতিমা পাওয়া যাচ্ছিল না। শেষমেষ এক দাদা প্রথমে নিরাশ করলেও পরে নম্বর দিয়ে সাহায্য করলেন। ঐ যে একটা কথা আছে না " হিম্মতে বান্দা তো মদতে খুদা " সেটাই ঘটলো নাম্বার পাওয়া আর তারপরে সেখানে ফোন করেই সেখান থেকে সদুত্তর পাওয়া - " দ্য জয় অফ দ্য মোম্যান্ট ইস বাউন্ডলেস" !!! না , এটা কোনো কাল্পনিক গল্প নয় বরং এটা প্রমানিত / প্রতিষ্ঠিত একটা সফলতা !!!একে একে " ছাতনা Y জেনারেশন" এর মুকুটে যুক্ত হয়েছে একাধিক পালক - " শ্রেষ্ঠ প্রতীমা " , "এমারজিং পুজো " আরো অনেক অনেক !!!