ITC - Enduring Value Sunrise Pure Masala

Dasherbandh Sarbojonin Durga Utsab Committee.

Bankura, Bankura

দশেরবাঁধ সর্বজনীন দুর্গোৎসব কমিটি এ বছর ৪৬তম বর্ষে পদার্পণ করছে। ১৯৮০ সালে তারামেলা বিদ্যামন্দিরে ছোট পরিসরে শুরু হয়েছিল আমাদের দুর্গাপূজা। ১৯৮২ সালে পুজোটি দশেরবাঁধ পাড়ায় স্থানান্তরিত হয় এবং প্রথম তিন বছরই প্যান্ডেল ও প্রতিমার জন্য প্রথম পুরস্কার লাভ করি। বাঁকুড়া শহরে ‘থিম পুজো’র পথিকৃৎ হিসেবে আমরাই প্রথম দর্শনার্থীদের কাছে নতুন অভিজ্ঞতা নিয়ে আসি।
কম বাজেটেও আমরা প্রতিবছর একটি সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করি। ২০২৪ সালে আমাদের থিম ছিল ‘মানবিকতার দহনে আজ আমার দুর্গা’, যেখানে আমরা নারীদের প্রতি সহিংসতা ও অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম। সেই উপস্থাপনা দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে।
এই বছর আমাদের থিম – ‘নীরব যোদ্ধা’। তিনি আমাদের পরিবারেরই একজন, যিনি নিঃশব্দে সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে, ত্যাগের মাধ্যমে আমাদের বড় করে তোলেন। সমাজের এই আত্মত্যাগী ব্যক্তিকে সম্মান জানাতেই আমাদের এবারের আয়োজন।
আপনাদের সকলকে আমাদের পুজো মণ্ডপে আমন্ত্রণ জানাচ্ছি – আসুন, আমরা একসঙ্গে সেই নীরব যোদ্ধাকে কুর্নিশ জানাই।

ধন্যবাদান্তে,
দশেরবাঁধ সর্বজনীন দুর্গোৎসব কমিটি

Puja voting code
SUN0014
WhatsApp VOTE SUN0014 to +91 91470 77170
Live rank #10 0 votes

Voting opens soon — keep this code ready!