Joypur Rastadhar Sarbojanin Durgapujo Committee.
Joypur., Bankura
জয়পুর রাস্তার ধার সর্বজনীন দুর্গোৎসব কমিটির
অনেক বছর আগে, জয়পুরের রাস্তার ধাড়ের এক কোণে কিছু মানুষের মনে জন্ম নিয়েছিল এক স্বপ্ন—
“আমাদেরও হোক এক সর্বজনীন দুর্গোৎসব, যেখানে গ্রামের প্রতিটি মানুষ একসাথে মিলবে আনন্দ আর প্রার্থনায়।”
সেই স্বপ্ন থেকেই শুরু হয়েছিল জয়পুর রাস্তার ধার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পথচলা। আজ সেই পূজা ৪১ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ যাত্রাপথে জমা হয়েছে অগণিত স্মৃতি—হাসি, পরিশ্রম, সাফল্য, আর সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষের অটুট ভালোবাসা।
বর্তমানে কমিটির দায়িত্বে রয়েছেন সম্পাদক জনার্দন ঘোষ, যাঁর নেতৃত্ব ও নিষ্ঠার ফলেই পূজার প্রস্তুতি আজও চলে একই উৎসাহে ও যত্নে।
এই বছরের অন্যতম আকর্ষণ—মাদুরকাঠির উপর নির্মিত ত্রিপুরা আদলে তৈরি মন্দিরের প্রতিরূপ। স্থানীয় শিল্পীরা রাতদিন পরিশ্রম করে এই মণ্ডপ নির্মাণে বাংলার লোকশিল্প ও ঐতিহ্যকে তুলে ধরছেন।
দুর্গাপূজা আজ আর শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি জয়পুরবাসীর কাছে এক সামাজিক মিলনমেলা। প্রতি বছরের মতো এবারও ঢাকের বোল, ধূপধুনোর সুবাস ও ভক্তদের ভিড়ে মুখর হয়ে উঠবে জয়পুরের আকাশ।
এই পূজাই আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য।