Malancha Sarbajanin Durga Utsav Committee
Bankura, Bankura
প্রায় এক যুগেরও আগে, বাঁকুড়া শহরের উপকণ্ঠে, গ্রামীণ পরিবেশে একদল দূরদর্শী মানুষের হাত ধরে শুরু হয়েছিল মালঞ্চ কলোনির পথচলা। জুনবেদিয়া গ্রাম্য জনপদের অংশ হিসেবে যাত্রা শুরু করলেও আজ মালঞ্চ পরিণত হয়েছে আধুনিক, পরিপূর্ণ ও অনুকরণীয় এক জনপদে। মাত্র ৬-৮টি বাড়ি দিয়ে শুরু হওয়া এই কলোনিতে এখন ৭০টিরও বেশি পরিবার আন্তরিকভাবে বসবাস করছে।
২০১৭ সালে শ্যামা পূজার মাধ্যমে দেবী আরাধনার সূচনা হয়। ধীরে ধীরে সরস্বতী পূজা, দোল পূর্ণিমা, রবীন্দ্র জয়ন্তী প্রভৃতি উৎসব হয়ে উঠেছে আমাদের বার্ষিক সংস্কৃতির অংশ। ২০২৩ সালে শারদোৎসবের মহা আড়ম্বরপূর্ণ সূচনা হয়, আর এবছর, তৃতীয় বর্ষে আমরা পেয়েছি মা দুর্গার মন্দির—এক গর্বের মুহূর্ত।
পূজোর সময় চারদিন ধরে চলে মণ্ডপ প্রাঙ্গণে পূজা, খাওয়া-দাওয়া ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের শিল্পীরা কলোনির গর্ব, আর সেই অনুষ্ঠানই পূজোর মূল আকর্ষণ। 'নাগরিক উন্নয়ন কমিটি' নির্বাচনের মাধ্যমে গঠিত, যারা সুষ্ঠুভাবে সমস্ত কার্যক্রম পরিচালনা করে।
মালঞ্চ কলোনি শুধুই একটি আবাসন নয়, এটি আমাদের মিলন, ভালোবাসা ও ঐক্যের প্রতীক।