ITC - Enduring Value Sunrise Pure Masala

Mayrabandh Sarbojonin Durga Puja Committee

Bankura, Bankura

ময়রাবাঁধ সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো

ময়রাবাঁধ সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো সূচনা হয় ২০০২ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর নিরবচ্ছিন্নভাবে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। ময়রাবাঁধ অঞ্চলের একমাত্র দুর্গোৎসব হওয়ায়, এখানে প্রায় হাজারো মানুষের সমাগম ঘটে।
মায়ের ঘট আনার শোভাযাত্রা থেকে শুরু করে বিসর্জনের মহামিছিল—প্রতিটি অনুষ্ঠানই দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয়। ভক্তি, আনন্দ আর মিলনমেলার আবহে ময়রাবাঁধের এই দুর্গোৎসব আজ এক অনন্য পরিচয় লাভ করেছে।
আমাদের দুর্গা মায়ের নিজস্ব দুর্গা মন্দির থাকলেও মন্দিরকে কেন্দ্র করেই প্যান্ডেল নির্মাণ করা হয়।
এবারের পূজা প্যান্ডেলের মূল ভাবনা “শক্তি ও শান্তির মিলন”।
প্যান্ডেলের বহিরাংশে দেবী দুর্গার তীক্ষ্ণ দৃষ্টি, ত্রিশূলের প্রতীক এবং ভক্তিময় আলোকসজ্জা মহাশক্তির উপস্থিতি বোঝাচ্ছে। আবার শিবের নীলাভ রূপ শান্তি, ভক্তি ও ধ্যানের মাধুর্যকে প্রকাশ করছে। এখানে দেবী দুর্গা শুধু অশুভ বিনাশিনী নন, তিনি সংসারের মঙ্গলময়ী মাতৃশক্তি, আর শিব হলেন ধ্যানমগ্ন চেতনার প্রতীক।
এই প্যান্ডেলের প্রতিটি সাজসজ্জা এক অদৃশ্য সেতু গড়ে তুলেছে—একদিকে ভয়ের অন্ত, অন্যদিকে শান্তির সূচনা। তাই এই থিমের মূল বার্তা:
“দেবীর শক্তি আর মহাদেবের ধ্যান—এই দুইয়ের মিলনে সৃষ্টি হয় সত্য, শুদ্ধি ও মঙ্গল।"

Puja voting code
SUN0031
WhatsApp VOTE SUN0031 to +91 91470 77170
Live rank #15 0 votes

Voting opens soon — keep this code ready!