Onda Football Math Sarbojanin
Onda, Bankura
অন্ডা ফুটবল মাঠ সার্বজনীন শরতের রোদ্রজ্জ্বল মেঘমুক্ত আকাশে ভেজা তুলোর মতো মেঘের আবির্ভাব এবং নদীর তীরে শুভ্র কাশফুলের অপরূপ সবাই যখন দিকে দিকে আগমনীর সুর পৃথিবী তখন শারদীয়া মাতৃ বন্দনায় মগ্ন সেই শুভক্ষণেই বরণীয় ও স্মরণীয় করে দুর্গতিনাশিনী আনন্দময়ী মা আসছেন। আমরা এই পুণ্যক্ষণে মাতৃ বন্দনার জন্য যথাসাধ্য আয়োজন করেছি আমাদের এই মাতৃ বন্দনা শুরু হয় ২০১২ সালে আমাদের পুজোর স্থান অন্ডা উচ্চ বিদ্যালয় এর সংলগ্ন ময়দানে । আমাদের নিজস্ব কোন মন্দির নেই তাই প্যান্ডেল করেই পুজো করতে হয় , প্রত্যেক বছরই আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুজোর দিনগুলি সবাই মিলে জমায়েত হয়ে থাকি । ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত এই মঞ্চে জমজমাট অনুষ্ঠান হয় ষষ্ঠীর দিন ও সপ্তমীর দিন সন্ধ্যার স্থানীয় নৃত্যশিল্পী ও গায়ক গায়িকা নিয়ে অনুষ্ঠান হয়। অষ্টমীর দিন বহিরাগত সংগীত শিল্পীদের অনুষ্ঠানে আনা হয় নবমীর সন্ধ্যায় অর্কেস্ট্রা হয় এবং বিজয়ার দিন প্রখ্যাত মহিলা কীর্তনীয়ারা কীর্তন করে থাকেন । আমাদের প্রতিমা থাকেন একাদশী পর্যন্ত পূজার মাঠে । প্রচুর স্টল বসে তারা ভালো ব্যবসা করেন । আমাদের প্রিয় মণ্ডপে প্রতিদিন ঢল নামে সমস্ত দর্শনার্থীদের । আমাদের এই পুজোয় খুব খুশি হন।