Pal Para Sarbojonin Durga Puja Committee
Barjora, Bankura
পালপাড়া সার্বজনীন দুর্গাপূজা
বাঙালীর শ্রেষ্ঠ পূজা দূর্গা পূজা
দূর্গা পূজা হিন্দু ধর্মের একটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব,এই পূজা শরৎ কালে হয় বলে শারদীয়া দুর্গোৎসব বলা হয়ে থাকে, এই পুজোটি আমাদের ঐতিহ্যবাহী অনেক পুরনো পুজো, আমাদের এই বড়জোড়া পাল পাড়ার পুজো আনুমানিক ১২৫৭ বঙ্গাব্দে শুরু হয় এবং আজ পর্যন্ত হয়ে আসছে,আমাদের এই পুজোটি প্রায় ১৭৫ বছরের পুরানো পূজো, আমাদের এই পুজোতে আগে সেরকম কোন মন্দির ছিল না যখন মা দুর্গা কে অধিস্থাপন করা হয় তখন তালপাতার চাওয়া মাটির ঘর খড়ের ডাল এইসব ছিল। বর্তমানে সমস্ত গন্ধবণিক সমাজের সহযোগিতায় মন্দিরটি পাকা নির্মাণ করা হয়েছে, অতীতে আমাদের পাড়ার বয়স্ক মাননীয় ব্যক্তিরা এই পুজোটি পরিচালনা করে এসেছেন বর্তমানে আমাদের পাড়ার যুবকবৃন্দ এবং বয়স্ক মাননীয় ব্যক্তিরা সকলে মিলে মায়ের আরাধনা মেতে উঠি, ষষ্ঠী থেকে দশমিক পর্যন্ত প্রত্যেক পুজো মণ্ডপে মহাসমালয়ে পূজা অনুষ্ঠিত হয় এবং আমাদের পাড়াতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক বাচ্চাদের আবৃত্তি নাচ-গান অনুষ্ঠিত হয়, অবশেষে আসে বিজয় দশমীর দিন মা দুর্গা আমাদের সকলের মন খারাপ করে শ্বশুরবাড়িতে চলে যান দশমীর প্রণাম আশীর্বাদ স্নেহ ভালবাসা প্রীতি বিনিময়ের মাধ্যমে শেষ হয় আনন্দের উৎসব মায়ের কাছে এই প্রার্থনা করি আমরা যেন আরো দীর্ঘ সময় ধরে আমাদের এই পুজো এগিয়ে নিয়ে যেতে পারি