Rabindrasarani Sarbajanin Durga Utsob Committee
Bankura, Bankura
রবীন্দ্র সরণী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, বাঁকুড়া ✨
প্রতিষ্ঠিত – ১৯৪৯ | ৭৭তম বর্ষে পদার্পণ
স্বাধীনতার পরবর্তী সময়ে সমাজে ঐক্য ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিতে শুরু হয়েছিল আমাদের পাড়ার এই সার্বজনীন দুর্গোৎসব। আজ ৭৭ বছর অতিক্রম করে এটি জেলার অন্যতম জনপ্রিয় পূজা হিসেবে সমগ্র বাঁকুড়া বাসীর কাছে গর্বের উৎসবে পরিণত হয়েছে।
🌿 এবারের থিম:
“প্রকৃতির রোষে জলবায়ু পরিবর্তন – ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি”
আধুনিক নগর সভ্যতা, বহুতল বাড়ি, কারখানা, যানবাহনের শব্দদূষণ ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার আমাদের পরিবেশকে ক্রমশ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলেই দেখা দিচ্ছে জলবায়ুর চরম বৈপরীত্য—কখনো অতিবৃষ্টি, কখনো মেঘভাঙা দুর্যোগ। পাখিদের হারিয়ে যাওয়া, গাছপালা নিধন, প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়া—সবই মানবজাতির অতি হস্তক্ষেপের ফল।
আমাদের আহ্বান—
👉 ফিরিয়ে আনো সবুজ অরণ্য সভ্যতার নির্মলতা
👉 রক্ষা করো প্রকৃতির স্বাভাবিক রূপ
👉 আগামী প্রজন্মের জন্য গড়ে তোলো সুস্থ পৃথিবী
শিল্পীর সৃজনশীলতায় আমাদের পূজা মণ্ডপে ফুটে উঠবে এই ভাবনা। বাইরে যেমন আনন্দ ও মিলনমেলা, তেমনি ভেতরে নিয়ম-তিথি অনুসারে ভক্তিভরে সম্পন্ন হবে পূজার্চনা।
সকলকে আন্তরিক আমন্ত্রণ—এসে ভাগ করে নিন আমাদের ৭৭তম দুর্গোৎসবের আনন্দ।