Simlapal Sarbojanin Durga Puja Committee
Simlapal, Bankura
শরতের নীল আকাশ, নদী পাড়ে কাশফুল, বাগানে শিউলি, রাস্তায় ছাতিম—এই সবই বাঙালির আবেগ, যা শুরু করে আমাদের শ্রেষ্ঠ উৎসবের অপেক্ষা, শারদীয়ার। আর এই আবেগের মধ্যে দিয়েই শুরু হয় বাঙালির আগমনী সঙ্গীত।
সিমলাপাল স্কুলমোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি মা দুর্গাকে মেয়ের আখ্যা দিয়ে "উমা" নামে সম্বোধন করে। ১৪৩০ সালে আমাদের পুজো কমিটির সূচনা হয় সিমলাপাল স্কুলমোড়ে। আজ আমরা পদার্পণ করেছি ৩২ তম বর্ষে। এই পুজো সিমলাপাল ব্লকের সবচেয়ে বড় পুজো হিসেবে পরিচিত, যা বাঁকুড়া জেলার অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপুজো।
বিগত ৩১ বছর ধরে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের পাশে আমাদের দুর্গাপুজো হয়ে এসেছে। তবে, গত বছর রাস্তার পরিমাপ বাড়ানোর কারণে আমরা আমাদের পুজো স্থানান্তরিত করেছি সিমলাপাল স্কুলমোড় গ্রাউন্ডে। এবছরের থিম নীলকন্ঠ ধামের আদলে প্যান্ডেল সজ্জিত করা হচ্ছে, আর প্রতিমার থিম সাবেকিয়ানা।
এই পুজো আমাদের আবেগ, ভালোবাসা ও ঐতিহ্যের পরিচয়। ঐতিহ্যের ৩২ এ ঐক্যের জয়গান,
উমার আগমনে, ভরে উঠুক প্রাণ।