ITC - Enduring Value Sunrise Pure Masala

Subhankar Sarani Durga Utsab Committee

Bankura, Bankura

অবিভক্ত বাংলায় ১৭৯০ সালে হুগলির গুপ্তি পাড়ায় ১২ জন বন্ধুর উদ্যোগে প্রথম বারোয়ারি দুর্গাপূজার সূচনা হয়। ধীরে ধীরে এই পূজা সমগ্র দেশ ও প্রবাসী বাঙালিদের মধ্যেও জনপ্রিয় হয়। বাঁকুড়া শহরের কেন্দ্রস্থলে জেলার কৃতি গণিতজ্ঞ শুভঙ্কর দাসের নামে নামাঙ্কিত শুভঙ্কর সরণি এলাকাতেও সেই ঐতিহ্যের ধারায় দুর্গোৎসব পালিত হয়।
১৯৯১ সালে প্রায় ১৬ হাজার টাকার ব্যয়ে অস্থায়ী মণ্ডপে শুরু হওয়া মাতৃ আরাধনা আজ প্রায় ১৬ লক্ষ টাকার বাজেটের পূজোয় রূপ নিয়েছে। প্রথম নির্মিত স্থায়ী মন্দির ১২ বছরের মধ্যেই ভেঙে নতুন মন্দির গড়ার প্রয়োজন হয়। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে বর্তমান শঙ্কর সরণি দুর্গা মন্দির নির্মিত হয়, যা আজ সম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।
শুভঙ্কর সরণীর সর্বজনীন দুর্গাপূজা আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মিলনস্থল। পূজার পাশাপাশি আয়োজিত হয় বস্ত্রদান, স্বাস্থ্য পরীক্ষা, রক্তদানসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ এবং প্রথিতযশা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যা এই উৎসবকে আরও সমৃদ্ধ করে তোলে।
চিরায়তপ্রথা মেনে ষোড়শপাচারে মায়ের আরাধনার পাশাপাশি চার দিনব্যাপী শুভঙ্কর সরণী এলাকার স্থায়ী এবং অস্থায়ী নিয়ে মধ্যান্য ভোজনের আয়োজন আমাদের এই পুজোর অন্যতম প্রধান ও আকর্ষণ।

Puja voting code
SUN0042
WhatsApp VOTE SUN0042 to +91 91470 77170
Live rank #21 0 votes

Voting opens soon — keep this code ready!