Udichi Unnayani Sarbajanin Durga Utsab Committee
Bankura, Bankura
উদীচী উন্নয়নে দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সানরাইজ গুঁড়ো মসলাকি জানাই সাদর অভিনন্দন এবং উষ্ণ ভালবাসা। উদীচী উন্নয়নী দুর্গাপূজা কমিটি গঠিত হয় ২০০১ সালে তখন থেকে এই পুজো সাড়ম্বরে পালিত হয়ে আসছে। পাড়ার অধিবাসীবৃন্দ এই পুজো উদ্বোধন করেন আমাদের এখানে বিশেষত্ব হলো আমরা সাধারণত নিজেরাই অর্থ সংগ্রহ করে এই পুজো পরিচালনা করে থাকি। এখানে অধিবাসীবৃন্দ পুজোর পাঁচ দিন খুব আনন্দ সহকারে এই পুজো পরিচালনা করে থাকেন এখানে মাটির প্রতিমা সাবেকী কালের মূর্তি বানানো হয় এবং পুরোহিত মহাশয় পঞ্চমী দিন থেকে দশমী দিন পর্যন্ত একাক্রমে পুজো পরিচালনা করে থাকেন। অধিবাসীবৃন্দ প্রতিদিন ভোগ নিবেদন করেন এবং উক্ত ভোগ সকলের মধ্যে বিতরণ করা হয় তিন দিন কমন কিচেন এর মাধ্যমে অধিবাসীবৃন্দ মধ্যাহ্নভোজন করে থাকেন। সপ্তমীর সকালে মায়ের ঘট আনার জন্য আড়ম্বরপূর্ণ সহকারে। দেবীর ঘট আনা হয় এবং প্রতিদিন সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে মন্ডপ সমারোহে চলে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা বাচ্চাদের খেলাধুলা ধুনুচি নিত্য এবং মায়েদের শঙ্খ ধ্বনি প্রতিযোগিতা গুলো হয়ে থাকে। দেবীকে তার নিজস্ব অলংকারে অলংকৃত করে এই পাঁচ দিন রাখা হয়। বিসর্জনের সময় আমরা এই অলংকার গুলি খুলে নিয়ে পুনরায় আলমারির ভিতরে রাখা হয়। আসছে বছর আবার হবে এই বিষাদ বাণী দিয়ে মাকে বিজয়া দশমীতে বিসর্জন দেওয়া হয়। প্রতিটি সদস্য সদস্যাই ঐদিন চোখের জলের মাধ্যমে দেবীকে বিসর্জন দিয়ে থাকেন।