ITC - Enduring Value Sunrise Pure Masala

Vivekananda Sarbajanin Durga Mandir

Bankura, Bankura

বিবেকানন্দ পল্লীর শারদীয়া উৎসবের পথচলা শুরু ১৯৬৭ সালে, যখন এই অঞ্চল 'সাহানাডাঙ্গা' নামে পরিচিত ছিল। ১৯৬৫ সালে সরস্বতী পুজোর সময় কয়েকজন প্রবীণ দুর্গাপুজোর প্রস্তাব দেন। পরবর্তী দুই বছরে যুবক ও প্রবীণদের মিলিত উদ্যোগে দুর্গাপুজোর সূচনা হয়। ত্রিপল, শাড়ি ও পলাশপাতা দিয়ে তৈরি হয় প্রথম প্যান্ডেল। ১৯৭১ সালে কাঠ, বাঁশ ও মাটির টালির মন্দিরে পুজো হয়, আর ১৯৭৮ সালে গঠিত নতুন কমিটি পাকা মন্দির নির্মাণ করে।
বর্তমানে আমাদের কমিটি রেজিস্টার্ড সোসাইটি, নিয়মিত অডিট ও সামাজিক দায়বদ্ধতা রক্ষা করে চলে। আমাদের পুজো এখন প্রায় ৫,০০০ পরিবারের অংশগ্রহণে হয়। সপ্তমীর কলাবউ যাত্রা, সন্ধিপুজোর ভিড়, নবমীর অন্নভোগ, দশমীর সিঁদুরখেলা—সব কিছুতেই আছে ঐক্য ও আবেগের মেলবন্ধন।
কমিটির নিজস্ব বাসন, ষ্টল, মার্বেলমন্দির ও সম্প্রতি কেনা খেলার মাঠ আমাদের সংগঠনের পরিকাঠামো শক্ত করে।
সারা বছর নানা সামাজিক কর্মকাণ্ড যেমন রক্তদান, খেলাধুলা, শাড়ি বিতরণ, পহেলা বৈশাখ ও যুবদিবস উদযাপন, আমাদের পুজোকে শুধুই উৎসব নয়—একটা আন্দোলনে পরিণত করেছে।
– বিনীত,
বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি

Puja voting code
SUN0047
WhatsApp VOTE SUN0047 to +91 91470 77170
Live rank #23 0 votes

Voting opens soon — keep this code ready!