ITC - Enduring Value Sunrise Pure Masala

Ananda Polly Janakalyan Samity

Kotulpur, Bankura

গৌরবময় ঐতিহ্যবাহী কোতুলপুর আনন্দপল্লীর জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার সর্বস্তরের মানুষের সাথে যুক্ত থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজগুলো আন্তরিকভাবে সম্পাদন করে চলেছে। আমাদের সমিতির মূল লক্ষ্য হলো মানবহিতেষনা তৎসহ এলাকার সৌন্দর্যায়ন, সম্প্রীতি-শান্তি-শৃঙ্খলা বজায়, সর্বোপরি জনসংযোগ । "মনমুখ এক করে জীবনে জীবন যোগ" । বর্তমানে সম্প্রীতি সদস্য সদস্যা সংখ্যা প্রায় ৬০০ । অর্থাৎ ৬০০ পরিবারের সমিতির যে কর্মকাণ্ডের ধরা ধারাবাহিকতা বজায় রেখে কর্মযোগ্য সম্পাদন করে চলেছে সেই কাজগুলি হল ;- এলাকার প্রতিটি পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের যাবতীয় উন্নয়ন এবং উদ্ভূত সমস্যা সমূহের সুস্থ সমাধান । • এলাকার সৌন্দর্য বৃদ্ধি পরিষেবা সুন্দর করা । • গরিব মেধাবী ছাত্র-ছাত্রাদের পুস্তক এবং শিক্ষা উপকরণ সরবরাহ করা । • গরিব ও বৃদ্ধ-বৃদ্ধাদের বস্ত্র কম্বল মশারি বিতরণ ধারাবাহিকভাবে । • কোভিড কালে সরকারি নির্দেশ মেনে পরিবেশ সুরক্ষা, মাস্ক , স্যানিটাইজার বিতরণ এবং মৃত ব্যক্তি কে আর্থিক সহায়তা প্রদান। • সংস্কৃতিক ও সাহিত্য প্রতি ভাব বিকাশ ঘটানো স্বাধীনতা দিবস পালন ইত্যাদি অনুষ্ঠান পালন । • ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা এবং শতাধিক সদস্য স্বেচ্ছায় রক্তদান শিবির । আনন্দপল্লী জনকল্যাণ সমিতির সর্ববৃহৎ কর্মজ্ঞ আমাদের প্রাণের পূজা, প্রাণের উৎসব দুর্গাপূজা জাঁকজমকের সঙ্গে বিগত ৩৬ বছর অনুষ্ঠিত হচ্ছে ।

Puja voting code
SUN0050
WhatsApp VOTE SUN0050 to +91 91470 77170
Live rank #25 0 votes

Voting opens soon — keep this code ready!