ITC - Enduring Value Sunrise Pure Masala

Dharampur Sarbojanin Durga Puja Committee

Bhora, Bankura

সে বছর উড়নচণ্ডী তিনজন বৃদ্ধ আর সাত জন যুবকের মাথায় হঠাৎ করে ভূত চাপলো “ দুর্গাপূজা করতে হবে”। হাথে মাত্র ৪৩ দিন বাকি, সেই ভাবা সেই কাজে নেমে পড়া | সমগ্র গ্রামবাসী কে ডাকা হলো মিটিঙে উপস্থিত মাত্র ৩৩ জন ঠিক হল দুর্গাপূজা হবে কিন্তু এত খরচা আসবে কোথা থেকে? পুজোর এক একটা বিষয়ে দায়িত্ব এক একজন মাথায় তুলে নিল স্বেচ্ছায় || তাই প্রয়োজন হলো না সাদা তোলার কিন্তু জায়গা কোথায় গ্রামের দুটি পরিবার স্বেচ্ছায় ভূমি দান করলেন || গ্রামবাসীগণ অনেকে কিছু দান করে যান পূজার মন্ডপে। ঠিক হলো সরকারের নিয়ম মেনে সরকারি অনুমতি নিয়েই হবে মায়ের আরাধনা | শুরু হলো মহাযজ্ঞের প্রস্তুতি পঞ্জিকা নির্দিষ্ট নিয়ম মেনে হবে মায়ের আরাধনা ষষ্ঠীর বিকেলে এলাকার দুই শতাধিক দুস্থ মানুষের বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে শুরু হয় পুজো সপ্তমীর সকালে গ্রামের প্রায় ২ শতাধিক মেয়ে বড়রা মঙ্গল ঘট কাঁধে নিয়ে নবপত্রিকার সাথে পুরো গ্রাম পরিক্রমা করে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে যা এক অপূর্ব নয়নাভিরাম দৃশ্য | লোকারণ্য হয়ে যায় পূজা প্রাঙ্গণ | পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয় ১০ প্রহর বিধি আরাধনা | অষ্টমীতে পূজা বলিদান (পশু বলি নিষিধ্য) ও সন্ধিপুজো , নবমীতে পূজা এবং স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয় এত অঞ্চলে একমাত্র এবং বিশেষ আয়োজন কুমারী পুজো অনুষ্ঠানিত হয় |

Puja voting code
SUN0052
WhatsApp VOTE SUN0052 to +91 91470 77170
Live rank #27 0 votes

Voting opens soon — keep this code ready!