ITC - Enduring Value Sunrise Pure Masala

Kalberia Sarbojanin Puja Comitte

Beliator, Bankura

আমাদের ছোট্ট গ্রাম কলবেড়িয়া। এই গ্রামের নাম মিলিয়ে গঠিত হয়েছে "কালবেড়িয়া সর্বজনীন দুর্গা কমিটি"—একটি পূজা কমিটি, যা শুধু পূজার আয়োজনই নয়, বরং গ্রামের ঐক্য, বিশ্বাস ও ভক্তির প্রতীক। গ্রামের সকল মানুষ মিলে শুরু করে এক নতুন যাত্রা, যেখানে দুর্গাপূজা হয়ে ওঠে কেবল উৎসব নয়, মায়ের আশীর্বাদে বাস্তবিক ঘটনার ভিত্তিতে গড়ে ওঠা এক হৃদয়ছোঁয়া কাহিনী।
মা দুর্গার পুজোর সূচনা হয়েছিল এক খেজুর গাছের নিচে, ছোট্ট উইধিপ-এর পাশে। তখন ছিল না বড় মণ্ডপ, ছিল না আলোকসজ্জা—ছিল শুধু নিষ্ঠা, ভক্তি আর শ্রদ্ধা। খরচের অভাবে পুজো করাটাই একসময় কঠিন হয়ে উঠেছিল, তবু মা'কে ভালোবেসে সাদ্ধমতো পূজার আয়োজন হতো।
কিন্তু আজ, মায়ের কৃপায় সেই ছোট্ট পুজোই পরিণত হয়েছে এক বৃহৎ উৎসবে। এখন মা বিরাজ করেন নিজস্ব মন্দিরে, সেখানেই পূজিত হন সর্বসম্মানে। একসময় যেখানে অল্প কয়েকজন মিলে পুজো করতেন, আজ সেখানে মহাদশমীর দিন হাজার হাজার মানুষের অন্নভোজনের আয়োজন হয়।
এই যাত্রাপথ শুধু ভক্তির নয়, বরং আশার, ঐক্যের, আর মা দুর্গার আশীর্বাদের প্রতিচ্ছবি। মা আমাদের দেখিয়েছেন—বিশ্বাস আর একতার শক্তিতে কীভাবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।
সবশেষে, শুধু এটুকুই বলি—তিনি শুধু দেবী নন, তিনি আমাদের হৃদয়ে জায়গা করে নেওয়া মা দুর্গা।

Puja voting code
SUN0060
WhatsApp VOTE SUN0060 to +91 91470 77170
Live rank #29 0 votes

Voting opens soon — keep this code ready!