ITC - Enduring Value Sunrise Pure Masala

Noyda Sarbojanin Durga Puja

Indpur, Bankura

নয়াদা সর্বজনীন দুর্গোৎসব কমিটি

নয়াদা সর্বজনীন দুর্গোৎসব কমিটি গত ২২ বছর ধরে এক অনন্য আবেগের সঙ্গেই পুজোর আয়োজন করে আসছে। আমাদের পুজোর বিশেষত্ব হলো—এখানে নেই কোনো ঝলমলে থিম, আধুনিকতার চাকচিক্য বা বাহুল্য সাজসজ্জা। আছে শুধু প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া এবং সাবেকিয়ানার সেই অপরূপ রূপ। শরতের কাশফুল, খোলা মাঠ, গ্রাম্য পরিবেশ আর মাটির গন্ধে ভরে ওঠে আমাদের পূজোমণ্ডপ।
নয়াদার দুর্গোৎসব হলো একেবারেই আদি রীতি মেনে, এক অটুট মিলনের উৎসব। এখানে ছোট-বড়, ধনী-গরিব, নারী-পুরুষ সবাই সমানভাবে অংশগ্রহণ করেন। অষ্টমীর সন্ধিক্ষণে মায়ের জাগ্রত রূপ যে মুগ্ধতা এনে দেয়, তা দর্শনার্থীদের মনে অমোঘ ছাপ ফেলে যায়। পূজা মণ্ডপে ভক্তি, আনন্দ আর সামাজিকতার মেলবন্ধনই আমাদের আসল সাফল্য।
পুজোর ক’টা দিন গ্রাম জুড়ে থাকে উল্লাস, একত্রে খাওয়া-দাওয়া, ভোগ বিতরণ, এবং অনাবিল আনন্দের রঙ। নয়াদা সর্বজনীন দুর্গোৎসব শুধু পূজা নয়, এটি আমাদের গ্রামবাসীর ঐক্য, ভালোবাসা ও আত্মপরিচয়ের প্রতীক।
এই বছরও আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে—এসে উপভোগ করুন প্রকৃতির কোলে মায়ের পূজোর সেই সাবেকিয়ানা আবহ।

Puja voting code
SUN0062
WhatsApp VOTE SUN0062 to +91 91470 77170
Live rank #30 0 votes

Voting opens soon — keep this code ready!