ITC - Enduring Value Sunrise Pure Masala

Kanchanpur Durgapuja Committee

Mejia, Bankura

কাঞ্চনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাঞ্চনপুর গ্রামটি হল বাঁকুড়া জেলার বাঁকুড়া-২পঞ্চায়েত সমিতির পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ,অন্তর্গত একটি গ্রাম । বাঁকুড়া টাউন থেকে দূরত্ব ১২ কিমি গ্রামে । ৯০% মানুষ কৃষিজীবী ও শ্রমজীবী । এই গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামগুলিতে। সে রকম বড় পূজা হয়নি । গ্রামে বড় পূজা বলতে ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পূজা । তাই গ্রামে দুর্গা পূজোর প্রভাব ছিল না, তাছাড়া বাঙালীর শ্রেষ্ঠপূজা দুর্গাপূজা-এ নিয়ে সন্দেহ ছিল না । তাই আমরা যুবকরা পূজোর দিন গুলিতে টাউনে প্রতিমা দর্শন করতে যেতাম এবং খুব আনন্দ হত । কিন্তু যখন গ্রামে পূজো দেখে ফিরে আসতাম - সেই চারিদিকে অন্ধকার ! পূজার কোন গন্ধই নেই- খুব খারাপ লাগত । এছাড়া মা - বোনেদের পূজা দেখার উপায় ছিল না । তাই এই কষ্ট অনুভব করে , কল্পনাকে বাস্তব রূপ দিতে গ্রামের সবজি হাটের কমিটির পরিচালনায় , গ্রামের পুজো প্রেমী মানুষদের সহায়তায় এবং সবজি হাটের সঙ্গে যুক্ত চাষী ও ব্যবসায়ীদের সাহায্যে ২০১৯ সালে ডিসেম্বর মাসে কাঞ্চনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি গঠন হল ।তারপর ২০২০ সালে প্রথম বর্ষ দুর্গাপূজো শুরু হল কাঞ্চনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির নেতৃত্বে । আমাদের পূজো এবছর ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করছে। কাঞ্চনপুরসহ আশেপাশের ১৭টি গ্রামের মানুষ ও শহরের অসংখ্য ভক্ত মিলে এখানে পূজার আনন্দ উপভোগ করেন। পাশাপাশি বসে বড় মেলা, জমে ওঠে মিলনমেলা।

Puja voting code
SUN0069
WhatsApp VOTE SUN0069 to +91 91470 77170
Live rank #31 0 votes

Voting opens soon — keep this code ready!