ITC - Enduring Value Sunrise Pure Masala

Gangajal Ghati Sarbojonin Durgapuja Committe

Gangajalghati, Bankura

গঙ্গাজলঘাটী সার্বজনীন দুর্গোৎসব : ইতিহাস ও ২০২৫-এর থিম
১৯৭৪ সালের এক শারদ সকালে বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম গঙ্গাজলঘাটীতে কয়েকজন উৎসবপ্রেমী মানুষের উদ্যোগে সূচনা হয় সার্বজনীন দুর্গোৎসবের। তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন শ্রী করালী প্রসাদ মন্ডল, প্রয়াত বিজয় গরাই ও প্রয়াত নিমাই পাল। সেই প্রথম প্যান্ডেল তৈরি হয়েছিল বনের শালখুটি ও গ্রামের মেয়েদের দেওয়া কাপড় দিয়ে, আর সাজসজ্জায় ব্যবহার হয়েছিল বনের পাতা। আলোয় সাজানোর দায়িত্ব নিয়েছিলেন প্রয়াত রামু গরাই। প্রথমদিকে হাটতলার কালি মন্দিরের পাশে পূজামণ্ডপ তৈরি হত, পরে থানার সামনে স্থানান্তরিত হয়। প্রতিমা গড়তেন স্থানীয় শিল্পী প্রয়াত সত্য পাল ঠাকুর। পুরোহিত আসতেন রাঙামাটির আশ্রম থেকে। প্রথম থেকেই লক্ষ্মী নিয়ে আসার রীতি ছিল প্রয়াত অসীম রতন মুখার্জীর বাড়ি থেকে, যা আজও অব্যাহত।
২০২৫ সালের থিম— “মাটির ঘরে উমা”। এবারের প্যান্ডেলে গ্রামীণ জীবনের হারিয়ে যাওয়া ছন্দ ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। সাজসজ্জায় থাকছে চিত্রশিল্পীদের আঁকা পটচিত্র, কুলো, ডালা, ঝুড়ি, লণ্ঠন, মাটির কলসি, শোলার তৈরি গোরুর গাড়ি ও লাঙ্গল। এই আয়োজনের উদ্দেশ্য আজকের প্রজন্মকে গ্রামবাংলার সরল, মায়াজড়ানো জীবন আবার অনুভব করানো।
এই পুজো সর্বদাই সর্বসাধারণের অবদানেই পরিচালিত। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দায়িত্ব নিয়ে অনুদান সংগ্রহ করে এবং গ্রামের প্রতিটি মানুষ হাসিমুখে সহযোগিতা করে। তাই এই পূজো শুধু ধর্মীয় আচার নয়, গ্রামের ঐক্য, আনন্দ ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক।

Puja voting code
SUN0072
WhatsApp VOTE SUN0072 to +91 91470 77170
Live rank #33 0 votes

Voting opens soon — keep this code ready!