Bangajanani Sarbojanin Durga Utsob
Bishnupur, Bankura
শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আমাদের পাড়ার দুর্গাপূজার সূচনার পেছনে রয়েছে এক বিশেষ গল্প। প্রায় পাঁচ বছর আগে পর্যন্তও যখন চারপাশের সব জায়গায় পূজা হতো, তখনও আমাদের পাড়ায় কোনো দুর্গাপূজা হতো না। এই অভাব সবার মনেই দুঃখের জন্ম দিয়েছিল। যদিও প্রতি বছর একটি গণেশপূজা অনুষ্ঠিত হতো, তবু আমাদের সকলের ইচ্ছা ছিল—আমাদের পাড়াতেও যেন দুর্গাপূজা শুরু হয়।
সেই গণেশপূজো থেকেই এক নতুন উদ্যোগের সূচনা। পাড়ার মহিলারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন—আমরাই পূজা করবো। এবং সত্যিই ২০২২ সালে প্রথমবার মহিলাদের পরিচালনায় আমাদের পাড়ায় দুর্গাপূজা শুরু হয়। সেই থেকে দেখতে দেখতে আজ আমরা পূজোর চতুর্থ বছরে পদার্পণ করেছি।
আমাদের পাড়া খুব বেশি স্বচ্ছল না হলেও, ঐক্য ও আন্তরিকতার জোরে আমরা প্রত্যেক বছর সাধ্যমতো চেষ্টা করে পূজা সম্পন্ন করি। এবছর আমরা সব মহিলারা মিলে পূজোর সঙ্গে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এর সঙ্গে অবশ্যই থাকছে সবার প্রিয় ধুনুচি নাচ।
এই আমাদের পূজোর শুরু থেকে এবছরের পরিকল্পনার গল্প। আশা করি আমাদের এই যাত্রাপথ আপনাদের ভালো লাগবে, আর আপনারা আমাদের পাশে থেকে উৎসাহ দেবেন।