Nabarun Sangha
Indragachha, Birbhum
আমরা ইন্দ্রগাছা সর্বজনীন দুর্গাপূজা কমিটি, এ বছর আমাদের পূজা পনেরো বছরে পদার্পণ করতে চলেছে। ২০১১ সালে মাত্র ১৩ জন সদস্যকে নিয়ে আমরা প্রথমবারের মতো এই পূজার সূচনা করি। সেদিন আমাদের বাজেট ছিল মাত্র ১৩,০০০ টাকা। আজ ১৫ বছর পর সেই বাজেট প্রায় ১৫ গুণ বৃদ্ধি পেয়েছে, আর এই উন্নতির পেছনে রয়েছেন সেই প্রথম দিনের ১৩ জন সদস্যের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা। এই যাত্রাপথে আমরা বহু মানুষের ভালোবাসা ও আশীর্বাদে সমৃদ্ধ হয়েছি। আমাদের সদস্যদের মধ্যে রয়েছেন ছোট ব্যবসায়ী, দিনমজুর, কৃষক ও স্বল্প আয়ের চাকরিজীবী। নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আত্মবিশ্বাস ও একতার শক্তিতে আমরা এই পূজো সফলভাবে পরিচালনা করে আসছি। সকলের আশীর্বাদে ভবিষ্যতেও এই ঐতিহ্য অটুট রাখার অঙ্গীকার করছি।