6 Er Pally Durga Puja
Suri, Birbhum
শ্রাবণ মাস এলেই ক্লাবে দুর্গাপূজা নিয়ে মিটিং, কমিটি গঠন ও থিম বাছাই শুরু হয়। ২০২৫ সালে আমাদের পূজা ১৫ বছরে পড়বে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত ক্লাবে আগে থেকেই কালীপূজা হয়ে আসছে, এখনো কালী মন্দিরে অমাবস্যায় পূজা ও প্রসাদ বিতরণ হয়। ২০১১ সাল থেকে আমাদের ক্লাবে দুর্গাপূজা শুরু হয়। প্রথমে ছোট্ট প্যান্ডেল হলেও পরের বছরগুলোতে সিনিয়র-জুনিয়র সকলের উৎসাহে বড় করে জাঁকজমকপূর্ণ পূজা আয়োজন শুরু হয়। সেই বছর বিহারের মধুবনী শিল্পের উপর একটি থিম উপস্থাপিত হল । আজও মনে পড়ে সেই দিনটা সে বছর পূজো প্যান্ডেলের জন্য ঝাড়খণ্ডের দুমকা থেকে খাপড়া কিনতে গিয়েছিলাম সে বছর পুজোয় চোখে পড়ার মতন ভিড় হয়েছিল বিভিন্ন সংবাদপত্র মিডিয়া চ্যানেল এ প্রচারিত হয়েছিল আমাদের দুর্গাপূজা মণ্ডপ । সারাদিন টিভির বিচারে আমাদের পুজোর থিম জেলার সেরা নির্বাচিত হয়েছিল এরপর আর ঘুরে তাকাতে হয়নি একের পর এক সেরার সেরা উপহার দিয়ে চমকে দিয়েছি বীরভূম বাসীকে । প্রতিবছর দুর্গাপূজা এত সংখ্যক মানুষের ভিড় হয় যে ক্লাবের সদস্যদের সামলাতে হিমশিম খেতে হয় । প্রতিমা আলোক সজ্জায় কোন না কোন টিভি চ্যানেলে জেলার সেরা নির্বাচিত হয় আমাদের ক্লাব । ক্লাব ঘরের একটা অংশ পরিণত হয়েছে দুর্গাপূজার সেরা পুজোর ট্রফি ও মেমেন্টো তে ।