Arobinda Pally Sarbojonin Durga Puja
Suri, Birbhum
দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব |মায়ের আরাধনায় আমাদের এক অনন্য আবেগ কাজ করে | আমাদের পাড়ার বাসিন্দারা সকলেই পূজার সাথে ওতপ্রোতভাবে আন্তরিকতার সঙ্গে একান্ত হয়ে এই পুজোর সাথে যুক্ত হয়।
আমাদের এই বছরের থিম প্রকৃতি শরতের উজ্জ্বল নীল আকাশ ভেজা তুলার মত খন্ড খন্ড মেঘ আর সাদা কাশফুলের ঢেউ সেই প্রকৃতির রূপ প্রতিমার মধ্যে ফুটে উঠেছে আড়ম্বরের আতিশয্যা নয় আন্তরিকতার মনের আবেগের চাদরে ঢাকা আমাদের পুজো |
আর একটি কথা না বললেই নয় বাঙালির উৎসব মানে রসনা তৃপ্তি | ভোজন প্রিয় বাঙালি তাই বিভিন্ন খাবারের মাঝে উৎসব খোঁজে | সানরাইজের মশলা সেই খাবারের দারুন ভাবে বাঙালিয়ানার স্বাদ এনে দেয় যেন মায়ের হাতের রান্না| আমরা চাই শরতের মেঘমুক্ত আকাশের মতো মানুষের মন প্রশান্তিতে ভরে উঠুক মায়ের কাছে প্রার্থনা করি সুন্দর সমাজ গড়ে উঠুক আর সেই সমাজে মানুষ যেন সুখ শান্তিতে বসবাস করে |