Bhatrisangha
Suri, Birbhum
"আমাদের দুর্গাপূজা" যাত্রা শুরু করেছিল সেই সময়ে, যখন পাড়ার জঙ্গল থেকে আনা বাঁশ, রেল ও এফ সি আই থেকে জোগাড় করা ত্রিপল, আর গৃহস্থালির সাধারণ কাপড়ে সাজানো হতো মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে। পরেশ পাল মহাশয়ের হাতে সাধারণ কাপড়ে ফুটে উঠত দুর্গার আধার, এক নিরাভরণ পূজা, যা প্রকৃতি এবং মানুষের সহজ সম্পর্কের প্রমাণ ছিল।
১৯৭১ সালে বাণীভূষণ ব্যানার্জি ও খগেন্দ্রনাথ মুখার্জী মহাশয়ের উদ্যোগে শুরু হওয়া এই পুজো, সময়ের সঙ্গে সঙ্গতি রেখে আধুনিক উপকরণে রূপ পেয়েছে। প্রতিমা, প্যান্ডেল সজ্জা এবং আলোকসজ্জায় পরিণত হয়েছে এক অনন্য শিল্পকর্মে।
আজ, এক সময়ের অস্থায়ী প্যান্ডেল বদলে স্থায়ী মন্দিরের রূপ নিয়েছে। এটি শুধু পুজোর কয়েকদিনের জন্য নয়, বরং সারা বছরের ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে।
এই দীর্ঘ যাত্রায় নানা প্রতিকূলতা সত্ত্বেও, মানুষের অটুট ভালোবাসা ও ঐক্য আজও অটুট রেখেছে এই ঐতিহ্যকে। "আমাদের দুর্গাপূজা" আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি এবং একত্রিত আন্তরিকতার জীবন্ত দৃষ্টান্ত।