ITC - Enduring Value Sunrise Pure Masala

D S A Club

Dubrajpur, Birbhum

এবারের ভাবনা – “ত্রসন”

যারা ভয় পাওয়ায়, তারাও ভয় পাই।

ঘুণধরা সমাজে নারীরা আজও দলিত, নিষ্পেষিত। শত আইন-কানুন থাকা সত্ত্বেও ধর্ষকেরা যেন ধর্ষণকে সমাজের এক অপ্রতিরোধ্য চর্চায় পরিণত করেছে। নারী-পুরুষ সমানাধিকারের কথা আমরা বইয়ের পাতায় পড়ি, কিন্তু বাস্তব চিত্রটা এখনো অনেক আলাদা।
এই সমাজে নারীর প্রতিটি দিন এক নতুন করে বেঁচে থাকার যুদ্ধ। প্রতিনিয়ত তাঁকে লড়তে হয়—ভয়, অসম্মান, বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে।

এই প্রেক্ষাপটে আমাদের পুজোর ভাবনা “ত্রসন”।
এই ত্রসনে আমরা খুঁজে পাই প্রতিটি নারীর ভিতরে সুপ্ত দুর্গাকে জাগিয়ে তোলার আহ্বান।
প্রত্যেক বাড়িতে, প্রতিটি নারীর অন্তরে জেগে উঠুক সেই অদম্য সাহস।
ত্রসন শুধু ভয় নয়—এই ভয়কে জয় করার এক অন্তর্লীন শক্তি।

যুদ্ধের সময় আকাশে হোক, প্রযুক্তির উৎকর্ষে মহাকাশে হোক, সাহিত্যে বা শিল্পে—যেখানে নারী শক্তিস্বরূপা, সেখানেই তাঁকে যুগে যুগে পূজা করেছে সমাজ।
তাই বর্তমান সময়ের প্রেক্ষিতে, নারীশক্তির জাগরণে “ত্রসন” হয়ে উঠুক প্রতিটি নারীর অস্ত্র।
ভয় নয়, জেগে উঠুক প্রতিরোধ।
জেগে উঠুক সাহস।
জেগে উঠুক ত্রসন।

Puja voting code
SUN0089
WhatsApp VOTE SUN0089 to +91 91470 77170
Live rank #42 0 votes

Voting opens soon — keep this code ready!