ITC - Enduring Value Sunrise Pure Masala

Dubrajpur Uttaranchal Club

Dubrajpur, Birbhum

দুবরাজপুর উত্তরাঞ্চল ক্লাব জেলা - বীরভূম থিম ভাবনা - "তোমার পুতুল তোমার গড়ে"। সাল টা তখন ১৯৭৯, ছোট্ট শহর দুবরাজপুর এর জনা ১০-১২ অত্যুৎসাহী যুবক মিলে বিশাল সাহসে ভর করে নতুন ক্লাব করার ইচ্ছা নিয়ে পথ চলা শুরু হয় উত্তরাঞ্চলের। শহরের উত্তরপ্রান্তে অবস্থানের জন্য নাম ঠিক হয়- উত্তরাঞ্চল। ঠিক তার মাত্র ১ বছরের মধ্যে আরো অনেক যুবক যুবতী দের নিয়ে ঠিক হয়, বড় ক্লাব করতে হলে বাঙালীর শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো করতে হবে। শুরু হয় জেলার সেরা ক্লাব হওয়ার প্রয়াস। উচু চুড়ার প্যান্ডেল দিয়ে এভারেস্টের উচ্চতায় ক্লাবকে নিয়ে যাওয়া যায় এমন সব কল্পনার অসীম সাহসী মেম্বাররা যখন ক্লাব পরিচালনা করে, বলার অপেক্ষা রাখে না সে ক্লাব অবিসংবাদিত সাফল্য পাবেই।। তারপর একের পর এক সাফল্য -কখনো অবিকল দক্ষিণেশ্বর মন্দির তো কখনো কার্গিল যুদ্ধ।। মাঝে কিছু বছরের সাবেকিয়ানা ছেড়ে কয়কজন যুবক মিলে শুরু হয় থিম পুজোর যুদ্ধ, ২০১৩ সন। একের পর এক ব্লক ব্লাস্টার - শান্তিনিকেতনের Black House থেকে শুরু করে মুখ না মুখোশ, আমি সেই মেয়ে, ফরাস ডাঙ্গার ফিরিঙ্গী, ইতিকথা, পুরাতনী, আহুতি, বিরভূমী, মাতৃগর্ভে মাতৃরূপ প্রভৃতি যার উদাহরণ। এবছর উত্তরাঞ্চলের ৪৫ তম বর্ষেও যার অন্যথা হচ্ছে না - ক্লাবের মাঠ সাজছে বাশ, ইট, রঙ, মাটি, কাঠ, লোহা, সিমেন্ট, বালি, পাথর এবং পুতুলে কারন এবার আমাদের ভাবনা - তোমার পুতুল, তোমায় গড়ে।। মা

Puja voting code
SUN0092
WhatsApp VOTE SUN0092 to +91 91470 77170
Live rank #44 0 votes

Voting opens soon — keep this code ready!