Hattala Sarbijanin Durgotsav
Rampurhat, Birbhum
হাটতলা সার্বজনীন দুর্গোৎসব ১৯৫৩ সালের এক প্রাগৈতিহাসিক সকালে শরতের পূর্বাভাসে সারা দিয়েছিল কয়েকটি তরুণ প্রাণ। সেখান থেকেই সূত্রপাত হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের জয়যাত্রা। সময়ের স্রোতে বয়ে গিয়েছে অনেকটা সময়।সেদিনের তরুণদলের, আজ অনেকেই আমাদের মধ্যে নেই কিন্তু তাঁদের দেখানো পথ দিয়ে আমরা হেঁটেছি অনেকটা পথ। বর্তমান সময়ে হাটতলা সার্বজনীন দুর্গোৎসব ৭২ তম বর্ষের পুজো উদযাপন করছে। এই পুজো সর্বজনীন হলেও সকল রামপুরহাট তথা বীরভূমবাসীর প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায় এই আয়োজন। ঐতিহ্যের সোপানে, শিল্পের নানান চমক জেলা বাসিকে মুগ্ধ করে এসেছে। এ বছরও তার ব্যতিক্রম নয়। বরাবরের ঐতিহ্য মেনে জেলার সর্ববৃহৎ মাতৃপ্রতিমা গড়ে উঠেছে। প্রায় ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট মাতৃ প্রতিমা শোভা পাবে এবছরের হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে। মণ্ডব ভাবনা ও সৃজনে ফুটে উঠবে ঐতিহ্যের দালনবাড়ি। যার প্রতিটি ইটে পুরাতনের ছোঁয়া পাবে সকলে। সকলে যেনো দাঁড়িয়ে থাকবে "ঐতিহ্যার দরবারে" । বীরভূমে প্রথম দুর্গাপুজোর আবহ সংগীতের সূত্রপাত হয় আমাদের হাত ধরেই। এবারও সেই আবহ সঙ্গীত প্রকাশ পাবে পুজোর প্রাক মুহুর্তে। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি চলে আসে সারা বছর ধরেই। রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, অন্ধ স্কুলে সহযোগিতা, অনাথ শিশুদের সহযোগিতা, হ্যান্ডিক্যাপ সোসাইটিতে সহযোগিতা, সেবা থেকে সৎকার সবকিছুতেই মানুষের পাশে মানুষের মনে আমরা রয়ে গিয়েছি। জেলার প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা যেন হাটতলা সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে এসে সম্পূর্ণতা লাভ করে। এ যেনো এক ভালোবাসার বন্ধন।