Netaji Pally Sarbojanin Durga Puja Committee
Suri, Birbhum
দুর্গাপূজো আনন্দ শুধুমাত্র প্যান্ডেল প্যান্ডেলে ঠাকুর দেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না বা পূর্ণতা পায় না । আমরা বড়িশা নেতাজি নবপল্লীর বাসিন্দারা তা বেশ কয়েক বছর ধরে অনুভব করিয়াছিলাম । আমাদের মনে হল সম্পূর্ণরূপে মায়ের পূজা আয়োজনের মধ্যে দিয়েই দুর্গাপূজা প্রকৃত আনন্দ উপভোগ করতে পারব। এই ভাবনা থেকে আমরা নেতাজি সংঘ দ্বারা পরিচালনার মাধ্যমে ২০১১ সালে প্রথম দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করি এবং বোধন থেকে বিসর্জন পর্যন্ত গ্রামবাসীদের সহযোগিতায় আমাদের পূজা পরিচালনা খুব সহজ ও আনন্দদায়ক করে তুললাম।
আমাদের আয়োজনে আদম্বলের সহিত নিষ্ঠাও ভক্তির কোন বঞ্চিত থাকে না । এ বছর দুর্গাপূজা আমাদের ১৫ তম বছরে পড়ল । এবছর আমরা সাবেকিয়ানার সাথে থিমের মেলবন্ধন ঘটাতে চলেছি। আমাদের থিম "মাতৃ আরাধনা" আশাকরি মা দুর্গার আশীর্বাদে সকলের স্বার্থে প্রতিবছরের মতন আমরা মাতৃ আরাধনা সফলভাবে সুসম্পন্ন করতে পারব।