ITC - Enduring Value Sunrise Pure Masala

Sarbojonin Durga Mandir

Suri, Birbhum

সালটা ছিল ১৯৭৫ কয়জন যুবক পাড়ার একাংশের সম্মতিতে ও প্রত্যক্ষ মদতে বাঁশ ও তির্পলের প্যান্ডেল বেঁধে শুরু করেন এই পূজা। সেই সময় পাড়ার মূল সাংস্কৃতিক উৎসব ছিল থিয়েটার যাতে সেই উৎসবের কোন ভাটা না পড়ে তার জন্য অধিকাংশ অধিবাসী এই পূজা প্রচলনে গররাজি ছিলেন বাস্তবে এটি চালু হওয়ার পর বিশেষ ভাবে আকর্ষিত হয়। তখন সমগ্র এলাকায় এটি দ্বিতীয় সর্বজনীন পূজা কারণ ঠিক তার আগের বছর অর্থাৎ ১৯৭৪ সালে আরেকটি পূজা প্রচলন হয় ১৯৯৪ সাল অব্দি বাস ও ত্রিপলের প্যান্ডেল পূজা হয় এবং পাড়ার অধিবাসীদের আকৃতি সহযোগিতায় ১৯৯৫ সালে পাকা স্থায়ী মন্দির নির্মাণ করা হয়। প্রথম দিকে সারা গ্রামে চাঁদা আদায় করা হলেও ১৯৯৫ সালে এই পূজার ট্রাস্টবোর্ড গঠিত হয় এবং পাড়ার ট্রাস্টবোর্ডের সদস্যরা মাসিক চাঁদার মাধ্যমে এই পূজা আজও সংঘটিত করে আসছে। ১৯৯৯ সালে এই পূজার রজত জয়ন্তী এবং গতবছর অর্থাৎ ২০২৪ সালে সুবর্ণজয়ন্তী উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এই পূজার বিশেষত্ব হচ্ছে এটি সর্বজনীন পূজা হলেও আদি ঘরোয়া পূজার মতো শাস্ত্র মেনেই এই পূজা সংঘটিত হয়। সাংস্কৃতিক দিক থেকে সমগ্র এলাকার মধ্যে এগিয়ে থাকা এই পূজার প্রতিবারের মতো এবারও শিশু ও মহিলাদের বিভিন্ন মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা তেমন বিস্কুট দৌড়, অংক দৌড়, ক্রিকেট বল ছোরা, মিউজিকাল চেয়ার, শঙ্খ বাদন, মোমবাতি প্রজ্জ্বলন , ইত্যাদি পূজার চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হয়।

Puja voting code
SUN0104
WhatsApp VOTE SUN0104 to +91 91470 77170
Live rank #53 0 votes

Voting opens soon — keep this code ready!