Joshpur Sarbojanin Durga Puja Committee
Joshpur, Birbhum
শরতের শুভ্র কাশবনের চির প্রশান্তির আভা যেন জানিয়ে দেয় পুজো আসছে। বিশেষ করে সেই পুজো যদি হয় পাড়ার পুজো তাহলে আর কোনো কথা নেই। পাড়ার দুর্গা পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি একটি সামাজিক মিলন ও সাংস্কৃতিক উৎসব। যেখানে চাঁদা তোলার মধ্যে দিয়ে শুরু হয় পাড়ার পুজো। এরপর সকলে মিলে প্যান্ডেল তৈরি, আলোকসজ্জা,প্রতিমা নিয়ে আসা,সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো এ যেন বড়ো ক্লাবের পুজো কেও হার মানায়।ঢাকের আওয়াজ, ফটকা ফাটানোর গন্ধে মন চলে যায় মন্ডপের দিকে। শিশু দের হাসি কলতানে মুখরিত হয়ে ওঠে পাড়ার পুজো। দোলা আনা, বাড়ির সকলে মিলে ঠাকুর দেখতে গিয়ে মন্ডপে বসে গল্প করা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া প্রভৃতির মধ্যে রয়েছে পাড়ার পুজোর এক অনবদ্য অনুভূতি। সেই রকম একটি পাড়ার পুজো হলো যশপুর গ্ৰামের সার্বজনীন দুর্গাপূজা। আমাদের এই পাড়ার পুজো শুধুমাত্র ধর্মীয় আচরণ নয়,বরং এটি একটি সাংস্কৃতিক, সামাজিক এবং ঐতিহ্যবাহী উৎসব। যেখানে একতা ও সৃজনশীলতার মেলবন্ধন ঘটে।