ITC - Enduring Value Sunrise Pure Masala

Mali Para Sarbojanin Durga Utsav

Rajnagar, Birbhum

দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি প্রকৃতপক্ষে একু সামাজিক মিলন মেলা । ত্রাণ সমিতি ক্লাবের' পরিচালনায় মালীপাড়া গ্রাম এই মিলন মেলায় অংশগ্রহণ করেছিল । সালটা ছিল ২০১৪। যে গ্রামের সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা সেই গ্রামে দূর্গাপূজা করা কল্পনার অতীত । সেইদিন ক্লাবের কয়েকজন যুবকের সাহসী পদক্ষেপ ছিল কুর্নিশ জানানোর মতো . গ্রামের । সমস্ত মানুষকে একত্র করে একমত করা ছিল দুঃসাধ্য। যাইহোক অনেক মাত - প্রতিঘাতের মধ্যদিয়েও আজ মালীপাড়া ,সার্বজনীন দুর্গোৎসব দ্বাদশ বৎসরে পা রাখলো । সেই বৎসর (২০১৪ ) গ্রামের মানুষ তিন বৎসর পূজা করার শপথ ও চাঁদার প্রতিশ্রুতি দিয়ে প্রথম বৎসরে অর্থ সংগ্রহ হয় ৫৩,৮৩২ টাকা । মোট ব্যয়হয়েছিল ৫৩,৩৬৪ টাকা । এই দ্বাদশবৎসরে পূজার অনেক শ্রীবৃদ্ধিহয়েছে । মন্ডপের থিম সমাজ - সচেতনাবোধ জানান দেয় । মহাষষ্ঠীর দিন ছোটো অনুষ্ঠানের মধ্য দিয়ে দুঃস্থ বিধবা- মহিলাদের বস্ত্রবিতরণ করা হয়। এছাড়াও সপ্তমী থেকে দশমী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হয় ।এই অনুষ্ঠানে অন্যান্য গ্রাম থেকেও ছোটো -বড়ো সকলেই অংশ গ্রহণ করে । দশমীর দিন পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ।তবে অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ত্রাণ সমিতি'র মহিলা সদস্যদের বড় ভূমিকা থাকে । অনুষ্ঠানের মধ্যে এই বৎসর কোলকাতার যাত্রানুষ্ঠানের আয়োজন আছে। বিষন্নমনে একাদশীর দিন বিকালে দেবী মাকে নিরঞ্জন করা হয় ।

Puja voting code
SUN0112
WhatsApp VOTE SUN0112 to +91 91470 77170
Live rank #58 0 votes

Voting opens soon — keep this code ready!