Bautia Shibtala Sarbojanin Durgapuja Samity
Nalhati, Birbhum
শরতের শিশির সিক্ত মাটির সুঘ্রাণ, পূর্ব দিগন্তে উদীয়মান অরুণ আলোর অঞ্জলীতে ধরাতল যখন উদ্ভাসিত,বাতাসে শিউলী ফুলের সুঘ্রাণে আকাশ বাতাস যখন বিমোহিত,নদীর চড়ায় স্বেত শুভ্র কাশফুলের কেতন আনন্দময়ীর আগমনী বার্তা ঘোষণার প্রাক্কালে আমরা বাউটিয়া সার্বজনীন শিবতলা দুর্গা পুজো সমিতির সদস্যগণ আমাদের ৫১তম শারোদোৎসব বর্ষের বৈচিত্রময় ভারতবর্ষের অন্যতম পবিত্র রাজ্য উত্তরাক্ষন্ডে অবস্থিত কেদারনাথ, বদ্রিনাথ,গঙ্গোত্রী ও যমুনোত্রী এই চতুর্ধামকে এবারের পুজোর থিম হিসাবে তুলে ধরে উমা বন্দনায় ব্রতী হয়েছি।
মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বিত্তহীন বাঙ্গালী যখন সশরীরে উপস্থিত হয়ে এই সমস্ত ধাম গুলি পরিদর্শনে ব্যর্থ হয় তখন আমরা তাদের পরিদর্শনের সুযোগ আমরা তৈরি করতে বদ্ধপরিকর হয়েছি।
এই আনন্দ যাত্রার শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ বিধান সভার সম্মানীয় উপাধ্যক্ষ মাননীয় শ্রী আশীষ বন্দ্যোপাধ্যায় মহাশয়।
আমাদের এই ক্ষুদ্র শৈল্পিক প্রচেষ্টা খানি আপনার সানরাইজ পুজোর সাত কাহনে স্থান লাভ করতে সমর্থ হলে নিজেদের কৃতার্থ বোধ করব।
আপনাদের শুভেচ্ছা ও সহযোগিতার স্পর্শে আমাদের সার্বজনীন পূজো মন্ডপ খানি উৎসবের দিনগুলিতে মহামানবের মিলন তীর্থে পরিণত হোক।অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদান্তে
বাউটিয়া শিবতলা সার্বজনীন দুর্গাপুজো সমিতি।