ITC - Enduring Value Sunrise Pure Masala

Bullet Sangha

Rampurhat, Birbhum

নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের অবাধ বিচরণ, শিশিরে ভেজা ঘাসের উপর শিউলির সুভাষ, রাস্তায় দুদিকে প্রস্ফুটিত স্বেত শুভ্র কাশের শোভা এবং সর্বোপরি দোকান বাজারে আবাল -বৃদ্ধ-বনিতার উপচে পড়া ভিড়, জানান দিচ্ছে শারদীয়া উৎসব আমাদের দোরগোড়ায়। প্রকৃতির সঙ্গে বুলেট সংঘ (শ্রীফালা) প্রস্তুতি পর্ব শুরু করেছে মহামায়া কে মহাসমারোহে স্বাগত জানাতে। ক্লাব প্রাঙ্গণ টা চোখধাঁধানো কারুকার্য সমন্বিত প্যান্ডেলে এবং রং - বেরঙের আলোকসজ্জায় সেজে ওঠে পুজোর ঐ বিশেষ দিনগুলো। সিনিয়র সদস্য দের ঢাকের তাল, কাসোর -ঘন্টার সুমধুর আওয়াজ, জুনিয়র সদস্য দের ধুনুচি নাচ, মায়ের আরোতিকে প্রানবন্ত করে তোলে।সেই সময় মায়ের মুখমণ্ডল থেকে নির্গত দিব্য ছটা সবাই অনুভব করেন। ক্লাবের সদস্য দের সঙ্গে এলাকাবাসির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মহানবমীর মহাভোগ কে অমৃত তুল্য করে তোলে। আয়োজন এর নিরিখে নয়, ভালোবাসায়, আন্তরিকতায় এই উৎসব প্রানের উৎসবে পরিণত হয়। আসুন আমরা সবাই মিলিত হই,অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় উৎসবে।🙏

Puja voting code
SUN0123
WhatsApp VOTE SUN0123 to +91 91470 77170
Live rank #61 0 votes

Voting opens soon — keep this code ready!