ITC - Enduring Value Sunrise Pure Masala

Chandmari Abashik Bindo

Rampurhat, Birbhum

আমাদের এই পুজো এ বৎসর ২১ বৎসরে পদার্পণ করিল। আমাদের এ -বৎসরের থিম -শরতের রোদ্দুরে দেবীর আগমণ। এই পুজো নিয়ে পাড়ার কচি-কাচা থেকে শুরু করে সকল প্রবীন নাগরিক ও মহিলারা বিশেষভাবে অংশগ্রহণ করে। চাঁদা তোলা থেকে শুরু করে দেবী দুর্গার বিসর্জন পর্যন্ত সকলের উন্মাদনা চোখে পড়ার মতো। আমাদের এই পুজোর শুভ উদ্বোধন মহা পঞ্চমীর দিন হয়। পুজোর উদ্বোধন থেকে শুরু করে মহা নবমী পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। মহা নবমীর দিন দুপুরে পাড়ার সকলের জন্য খিঁচুড়ি ভোগের আয়োজন করা হয়। বিগত কয়েক বৎসরে এই পুজো সকল রামপুরহাট বাসীর কাছে বিশেষ নজর কেড়েছে। মহা নবমীর সন্ধ্যায় বহিরাগত শিল্পী দ্বারা বিশাল জামজমাট বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়। দেবী দুর্গার বিসর্জনে পাড়ার মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো থাকে। সর্বপরি এই পুজো নিয়ে পাড়ার সকলের উন্মাদনা বিশেষ লক্ষ্য করার মতো

Puja voting code
SUN0124
WhatsApp VOTE SUN0124 to +91 91470 77170
Live rank #62 0 votes

Voting opens soon — keep this code ready!