R.G.Party Durga Puja Committee
Rampurhat, Birbhum
সবিনয় নিবেদন, আমরা রেলপাড় আরজি পার্টি দুর্গাপূজা কমিটি, রামপুরহাট রেলপার, বীরভূম, এই বছরও প্রার্থনা করছি দেবী দুর্গার কাছে—এই সুন্দর শরৎকালে সমস্ত মানুষ সুস্থ ও সুখী থাকুন, যুদ্ধ থামুক, শান্তি ফিরে আসুক। আমাদের পাড়ার প্রায় ৪০০ পরিবার একত্র হয়ে পঞ্চমীর দিন থেকে দুর্গা পূজা উদযাপন করে। প্রতিদিন ভোগ ও অনুষ্ঠান, একদিন বাউল সঙ্গীত, অন্যদিন বিচিত্র সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য প্রতিযোগিতা ও প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রামপুরহাট মোড়ে। সকল নিয়ম ও সংস্কার মেনে আমরা মায়ের পূজা উৎসব উদযাপন করি।