Chandika Shristi
Gangarampur, Dakshin Dinajpur
গল্প নয় এ সত্যি বটে, দুগ্গা মায়ের আরাধনাতে
চলন্তিকার শারদ গাঁথা।
সেই যে সেবার বিনয় দাদু, সমর জেঠু আর প্রণয় চাঁদু
৭০ বৎসর আগের কথা।
শপথ নিলেন আপন মনে , দুগ্গা মায়ের মাটির থানে
বসল মায়ের মাটির ঘট।
সে কথাকি ভোলার মত , দান দিলেন সবে সাধ্যি মত
কাটলো পুজোর জট।
সে পূজো আজ অনেক বড় , মেলে প্রতিযোগিতায় পুরস্কারও
পুজোর মন্ডপ হয় থিমে।
ডাকের সাজে মূর্তি সাজে , নানান রকম বাদ্যি বাজে
ব্যস্ত সকল দিন আর রাতে।
সপ্তমিটা যেমন তেমন , অষ্টমীটা মনের মতন
এর পরে সন্ধির পালা।
নবমীতে হয় ধূপ আরতি , দশমীতে হয় সবার মনটা ভারী
তার পরেতে সিঁদুর খেলা।
আসছে বছর আবার হবে , চলন্তিকার শারদ উৎসবে,
শারদ খুশির মেলা।