ITC - Enduring Value Sunrise Pure Masala

Gopalganj School Para Mohila Samite

Kumarganj, Dakshin Dinajpur

আজ আমি বলব আমাদের মহিলা সমিতির দুর্গাপূজা সম্পর্কে | এই দুর্গাপূজা বর্তমানে মহিলা দ্বারা পরিচালিত হয় তবে এই পুজোর সূচনা আজ থেকে প্রায় ২৯ বছর আগে ১৯৯৬ সালে, এই সময় প্রথম পূজা করেন শ্রীযুক্ত নির্মল সরকার, যিনি নিজে হাতে মায়ের এক অসাধারণ মূর্তি তৈরি করেন এবং পুজো করেন । তারপর সাল ২০২২ মায়ের পূজা হয় সেই সময় মা দুর্গা তৈরী করেছিলেন ২৪ হাতের । মায়ের এই অপরূপ মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শক এসেছিলেন খুব আড়ম্বরের সাথে পূজা করা হয় । তারপর কিছু কারণ বশত দুর্গাপূজা করা আর হয়ে ওঠে না । তারপর প্রায় দশ বছর বাদে মায়ের পূজোর আরাধনা শুরু হয় গোপালগঞ্জ স্কুল পাড়ার কিছু মহিলার উদ্যোগে, সেই কারণে পূজা কমিটির নাম হয় "মহিলা সমিতির দুর্গাপূজা" এই পুজোতে পাড়ার সকল মহিলারা শুরু থেকে সব কাজ নিজের হাতে করে থাকেন । মহিলারা অনেক দূর-দূরান্ত গিয়ে পুজোর জন্য চাঁদা সংগ্রহ করে আনেন । তাদের সকলের সমস্ত সংসারের কাজ সামলে তারা অত্যন্ত আনন্দের সাথে পুজোর সমস্ত জোগার করেন এবং সপ্তমী থেকে দশমী মায়ের সব রকমের ভোগ মহিলারা নিজে তৈরি করেন এবং প্রতিদিন প্রায় কিছু সংখ্যক লোককে মায়ের ভোগ বিতরণ করা হয়, এবং অষ্টমীর দিন বেশ কিছু সংখ্যক লোককে বসে খাওয়ানো হয় এই সমস্ত কিছু মহিলারা নিজের হাতে করে থাকেন ।

Puja voting code
SUN0141
WhatsApp VOTE SUN0141 to +91 91470 77170
Live rank #68 0 votes

Voting opens soon — keep this code ready!