Ramkrishna Pally Sporting Club
Balurghat, Dakshin Dinajpur
রামকৃষ্ণ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত। আমরা গত ২০ বছর ধরে নিষ্ঠা ও আনন্দের সঙ্গে দুর্গাপুজোর আয়োজন ও উদযাপন করে আসছি।
শুধুমাত্র পূজো নয়, সারা বছর জুড়েই আমাদের কমিটি নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ।
আমাদের উদ্দেশ্য শুধু উৎসব উদযাপন নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়ানো এবং সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করা।