Kushmandi Sarbojonin Durga Puja Committee
Kushumondi, Dakshin Dinajpur
শীতলাপাড়ার আঙিনায় বাজে ঢাকের তান,
লাল আবরনে সাজলো আজ মা আগমনের গান।
শঙ্খের ধ্বনি, আলপনার রঙ, দীপে দীপে আলো,
মা এসেছেন ঘরে ঘরে, দূর করিতে কালো।
পঞ্চমীতে হাসি ছড়ায় শিশুর মধুর মুখ,
সেনা জওয়ানের দৃপ্ত হাতে সূচনা করে সুখ।
ষষ্ঠী-অষ্টমী নবমী ভরে খিচুড়ির সুবাস,
মায়ের নামে ভক্ত হৃদয় গড়ে সবার বাস।
ঢাকের তালে ধুনুচি নাচে, শঙ্খে ওঠে রাগ,
সবার মনে উৎসব জাগে—ভরে ওঠে ভাগ।
অঞ্জলি মিলে প্রার্থনা হয়, ভক্তি নদীর স্রোত,
মায়ের চরণে নিবেদন করি ভালোবাসা যত।
কিন্তু দশমীর দুপুর বেলায় বাজে বেদনার বাঁশি,
সিঁদুরে আঁকা বিদায় গানে ভিজে ওঠে হাসি।
“আবার আসিস মা”—এই ডাকেতে বাজে প্রাচীন সুর,
বিরহ মিলন মিশে গড়ে শাশ্বত প্রেম ভরপুর।
মা দুর্গার আশীর্বাদে থাকুক আলো ঝলমল,
শীতলাপাড়ার উৎসবে জাগুক চির অনল।