ITC - Enduring Value Sunrise Pure Masala

Agni Sangha

Kumarganj, Dakshin Dinajpur

অগ্নি সংঘ, চকরামরায়, গোপালগঞ্জ, কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর বিগত চার দশক ধরে দুর্গোৎসবের আয়োজন করে আসছে। এই বছর আমরা পদার্পণ করছি পুজোর ৪০তম বর্ষে। দীর্ঘ এই যাত্রায় আমাদের পুজো শুধু ধর্মীয় অনুশ্ঠানেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এর আসল পরিচয় গড়ে উঠেছে।
এ বছরের বিশেষ আকর্ষণ হলো পাঞ্জাবের এক ঐতিহাসিক মন্দিরকে কেন্দ্র করে গড়ে তোলা থিম। পঞ্চমীর দিন বিশেষ অতিথি দ্বারা ফিতে কেটে পুজোর সূচনা করা হয়। এরপর বস্ত্র দান কর্মসূচির মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয়। পুজোর প্রতিদিনই দুস্থ মানুষদের জন্য খিচুড়ি পরিবেশন আমাদের অন্যতম প্রধান উদ্যোগ।
শুধু তাই নয়, সপ্তমী থেকে নবমী পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পান। পাশাপাশি সমাজকল্যাণমূলক বার্তা পৌঁছে দিতে সরকারি প্রকল্প যেমন ডেঙ্গু প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা ইত্যাদি নিয়ে বিশেষ প্রচার চালানো হয়।
অগ্নি সংঘের দুর্গোৎসব আজ গ্রামীণ সমাজে শুধু আনন্দের নয়, বরং ঐক্য, দায়িত্ববোধ ও সামাজিক উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, এই ঐতিহ্য আগামী দিনেও আরও বিস্তৃত হবে।

Puja voting code
SUN0156
WhatsApp VOTE SUN0156 to +91 91470 77170
Live rank #75 0 votes

Voting opens soon — keep this code ready!