Maitrichakro Club
Sandhya Hall Para, Dakshin Dinajpur
প্রতিবারের মতোই এবছরও, ইংরেজি ২০২৫ সাল তথা বাংলা ১৪৩২ সনে, মৈত্রীচক্র ক্লাবের উদ্যোগে সার্বজনীন দুর্গোৎসবের মহোৎসবের আয়োজন করা হয়েছে। বহু বছরের ঐতিহ্যকে ধরে রেখে এবছর আমাদের পূজা মণ্ডপে দেবী উমা আসছেন সম্পূর্ণ সাবেকি রূপে। সরলতায় ভরা এই প্রতিমা আমাদের মনে করিয়ে দেয় সেই পুরনো দিনের পূজোর আবহ, যেখানে ভক্তি আর আবেগ ছিল একমাত্র আসল সম্পদ।
আমাদের ক্লাব শুধুমাত্র পূজো আয়োজনেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের পাশে দাঁড়ানো, সমাজের সঙ্গে যুক্ত থাকা এবং ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করা আমাদের অঙ্গীকার। তাই এবছরও আমরা বালুরঘাটসহ সমগ্র জেলার বাসিন্দাদের সাদর আমন্ত্রণ জানাই, যেন সকলে মিলে মাতৃ মূর্তির দর্শন করেন এবং আনন্দ উৎসবে শামিল হন।
মৈত্রীচক্র ক্লাবের পক্ষ থেকে আমাদের স্লোগান—
“মানুষের সাথে, মানুষের পাশে, মৈত্রীচক্র ক্লাব সকলের সাথে।”
আসুন, আমরা সকলে মিলেমিশে দুর্গোৎসবকে পরিণত করি ভক্তি, আনন্দ আর সামাজিক সম্প্রীতির এক মহোৎসবে।