ITC - Enduring Value Sunrise Pure Masala

Bihar More Durga Puja Committee

Bagdogra, Darjeeling

৪৮তম বাগডোগরা বিহার মোড় সর্বজনীন দুর্গোৎসবের এবছর প্রধান আকর্ষণ পরিবেশ বান্ধব দুর্গা প্রতিমা I বাঙালি, নেপালি, আদিবাসী, রাজবংশী এবং হিন্দিভাষী মানুষ অধ্যুষিত, ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের এই জনপদ বাগডোগরা শহরের মাঝখানে এশিয়ান হাইওয়ের পাশে আমাদের এই পুজো অত্যন্ত সুপরিচিত এবং দর্শকনন্দিত I পরিবেশ রক্ষার বার্তা দিতে ভুট্টার খোসা, দানা এবং মঞ্জরি ব্যবহার করেই নির্মাণ করা হচ্ছে দেবীর মৃন্ময়ী রূপ I কোনরকম মাটির ব্যবহার ছাড়াই ধানের তুষ, গমের ভুষি এই তিন উপকরণ দিয়ে তৈরি হয়েছে প্রতিমার কাঠামো আর তার উপরে মাটির বদলে ভুট্টার খোসার প্রলেপ I প্রতিমার সাজে ব্যবহার করা হচ্ছে ভুট্টার দানা ও ভুট্টার মঞ্জরি I মঞ্জরি পাকিয়ে বিভিন্ন নকশা তৈরি করা হয়েছে I প্রায় এক হাজার ভুট্টা এবং ভুট্টার গাছকে এই প্রতিমা তৈরীর প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে I আর সাথে থাকছে পরিবেশ বান্ধব রং I এবারের দুর্গোৎসবে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই আমরা বেছে নিয়েছি এই পরিবেশ বান্ধব প্রতিমা। শুধু তাই নয় ভুট্টা পচনশীল, এই প্রতিমা নদীতে বিসর্জনের পর ভুট্টা এবং অন্যান্য পচনশীল পদার্থগুলো পচে নদীর জলে মাছের খাবার হিসেবে পরিণত হবে এবং জল দূষণও করবে না। দশমীর সন্ধ্যায় আমাদের পুজো প্রাঙ্গণে আশেপাশের বিভিন্ন চা বাগানের আদিবাসী তরুণ-তরুণীদের নৃত্য এই অঞ্চলের একটা বিশিষ্ট আকর্ষণ হিসেবে পরিগণিত হয় I আমরা একমাত্র পুজো যেটা একদম এশিয়ান হাইওয়ের সাথে সম্পৃক্ত

Puja voting code
SUN0160
WhatsApp VOTE SUN0160 to +91 91470 77170
Live rank #78 0 votes

Voting opens soon — keep this code ready!