ITC - Enduring Value Sunrise Pure Masala

Sarbajanin Durga Puja Committee

Siliguri, Darjeeling

আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠলো মায়ের আগমনের এই বার্তা শুধু প্রকৃতিতেই শিহরণ জাগায় না, বরং মাঠে প্রান্তরে, এই বাংলার গ্রাম-গঞ্জের প্রতিটি পূজো কমিটির সদস্যদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। কারণ, বছর ঘুরে আবার উমা আসছেন, তাঁর সন্তানদের সুখ ও দুঃখের অংশীদার হতে। যদিও তাঁর আগমন সাময়িক, তবে সেই অল্প কটাদিনে মা আর পুতের সম্পর্কের মধ্যে বাঙালি সমাজের মুখে হাসি এবং আনন্দের ঢেউ উঠে যায়।
তাই আমাদের গুরুংবস্তী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা পূজো আসার প্রায় এক মাস আগে থেকেই কাজ শুরু করে দেন। হাজার কাজের মধ্যেও সবাই মিলে একত্রিত হয়ে, মায়ের আরাধনায় মেতে ওঠেন। পাড়ার মা, মাসিমা থেকে শুরু করে দিদা, ঠাকুমা—অবলবৃদ্ধবনিতা সবাই একসাথে আনন্দে শামিল হন। এবছর, পাড়ার মা, মাসিমাদের মতামতের ভিত্তিতে, পূজোর থিম আমরা রেখেছি “শ্বেত শুভ্র বসনা দেবী”।
এবছর, মঙ্গল বছরের প্রেক্ষাপটে, যুদ্ধ, অগ্নিকাণ্ড, ও প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে, আমরা "অপার শান্তি" কামনা করছি। শান্তির প্রতীক হিসেবে আমরা মায়ের “শ্বেত শুভ্র বসনা” রূপের আরাধনা করছি।
তবে, আড়ম্বরের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আন্তরিকতার ওপর। এই আন্তরিকতা, এই বিশ্বাসই আমাদের পূজোর মূল চালিকা শক্তি। বিগত ৬৯ বছর ধরে এই ধারা বহন করে আসছে আমাদের কমিটি। তাই, ৭০ তম বর্ষে, গুরুংবস্তী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে আমাদের আবেদন— আসুন, সারা বছরের দুঃখ-কষ্ট, মান-অভিমান ভুলে, এই কটাদিন মা আনন্দময়ীর আরাধনায় মেতে উঠি।

Puja voting code
SUN0171
WhatsApp VOTE SUN0171 to +91 91470 77170
Live rank #80 0 votes

Voting opens soon — keep this code ready!