Mallaguri Atheletic Club
Siliguri, Darjeeling
মল্লাগুড়ি অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপূজা আমাদের এলাকার অন্যতম গৌরব। ক্লাবটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হলেও, এর আগে ১৯৬৩ সাল থেকে শ্রী শ্রী সরস্বতীপূজা-সহ এই পূজার সূচনা হয়েছিল।
প্রতি বছরই ক্লাবের পক্ষ থেকে বাঙালির ঐতিহ্যবাহী রীতি মেনে পূজার পাশাপাশিই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করা হয়। শিশুর জন্য সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও অঙ্ক প্রতিযোগিতা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। পূজার আনন্দকে সকলের মধ্যে ভাগ করে নিতে ক্লাব সমাজসেবামূলক কর্মসূচিও সক্রিয় রাখে। দারিদ্র ও অসহায় বঞ্চিতদের মধ্যে পোশাক, উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ, বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম মানুষদের সহযোগিতা, এবং এলাকার শিশুর জন্য ক্লাব প্রতিযোগিতা আয়োজক ক্লাবের নিত্যকর্মের অংশ।
শুধু পূজা নয়, সারা বছর জুড়েই এই ক্লাব বিভিন্ন সামাজিকভাবে উপযোগী কার্যকলাপ পরিচালনা করে। তাই মল্লাগুড়ি অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপূজা শুধু আনন্দের উৎসব নয়, এটি সমাজসেবার প্রতীক। এসবই সেই ধারাবাহিকতা বজায় থাকবে, সঙ্গে থাকবে নানা চমক ও নতুনত্ব, যা আমাদের পূজাকে আরও আকর্ষণীয় করে তুলবে।
সম্পাদক
স্বপন চৌধুরী
মল্লার্গুড়ি অ্যাথলেটিক ক্লাব