Collage Para Puja Committee
Siliguri, Darjeeling
কলেজপাড়া সর্বজনীন দুর্গোৎসব- অতীত ও বর্তমান এবছর কলেজপাড়া সর্বজনীন দুর্গোৎসব তাঁর জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ৭৫ তম বর্ষে পদার্পণ করে। এই পুজোর একটা গৌরবময় ঐতিহ্য আছে তাই ইতিহাস কিছুটা বিশ্লেষণ প্রয়োজন। দেশভাগ পরবর্তী সময়ে ওপার বাংলা থেকে আসা উদ্ধাস্তুরা তাঁদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে সর্বজনীন দুর্গাপূজার ধারনার সূচনা করেছিলেন। আজকের কলেজপাড়া ও পাশ্ববর্তী এলাকা নিয়ে সেদিন গড়ে উঠেছিল ২নং ডাবগ্রাম কলোনী। উদ্যমী কিছু শ্রদ্ধেয় মানুষের প্রচেষ্টায় ১৯৫১ সালে প্রয়াত সত্যেন্দ্র নাথ চাকির বাড়ির আঙ্গিনায় শুরু হয়েছিল '২নং ডাবগ্রাম কলোনী সর্বজনীন দুর্গোৎসব'। তখন এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসবই ছিলনা, এলাকার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করে এটা একটা " মিলন উৎসবেও " পরিনত হয়েছিল এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে। ১৯৫৪ সাল থেকে এই পুজো শুরু হয় বর্তমান স্থানে। ধীরে ধীরে ভৌগোলিক অবস্থনের কারনে শহর শিলিগুড়ির গুরুত্ব বাড়ে। কলেজপাড়া, সুভাষপল্লী, হাকিমপাড়া সংলগ্ন এলাকায় পুজোর সংখ্যাও বৃদ্ধি পায়,পুরনো পুজো এলাকা সংকুচিত হতে শুরু করে ফলে এই পুজোও ২নং ডাবগ্রাম কলোনীর পরিবর্তে কলেজপাড়া সর্বজনীন দুর্গাপূজা হিসাবে পরিচিতি লাভ করে। এই পুজো আয়োজনে কখনও সংকটের মুখাপেক্ষীও হতে হয়েছে। ২০০১ সালে পুজোর দায়িত্ব নেন পাড়ার মহিলারা। সময়ের সাথে সাথে জৌলুশ কমে আসলেও এই পুজোয় উন্মাদনা কমেনি। বরং ২০১১ সাল থেকে নতুন প্রজন্মের ছেলেরা দায়িত্ব নেবার পরে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে এই