ITC - Enduring Value Sunrise Pure Masala

Chalantika Durga Puja Committee

Siliguri, Darjeeling

"বারো মাসে তেরো পার্বণ" — এই প্রবাদেই ধরা আছে বাঙালির উৎসবমুখর জীবন। তার মধ্যেও দুর্গাপুজো যেন এক অনন্য আবেগ। শিশির ভেজা দূর্বা, ঝরে পড়া শিউলি আর দোল খাওয়া কাশফুলে যখন প্রকৃতি সাজে, তখনই বাঙালির ঘরে শুরু হয় প্রস্তুতির আনন্দ।
শিলিগুড়ির হাকিমপাড়ায় একঝাঁক প্রতিবেশী গৃহবধূর মনেও তখন বাজে একই সুর—"এই বছর ঠাকুর কবে আসবে? অষ্টমীর অঞ্জলির সময়টা কখন? সবাই থাকবে তো?" এই অনুভূতির মধ্যে দিয়েই একসময় জন্ম নেয় GTS ক্লাব পরিচালিত ‘চলন্তিকা মহিলা দুর্গা পূজা কমিটি’।
মায়ের আশীর্বাদে পথচলা শুরু হয় মহিলাদের হাত ধরে। পরম যত্নে তাঁরা চাঁদা সংগ্রহ করেন, আয়োজন করেন ষষ্ঠীর বোধন, সপ্তমীর কলাবউ স্থাপন, অষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজো, নবমীর যজ্ঞ ও দশমীর সিঁদুরখেলা। পাশাপাশি চারদিন ধরে চলা সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে চলন্তিকার পূজো প্রাঙ্গন হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনক্ষেত্র।
ভক্তি, আন্তরিকতা ও সম্মিলিত প্রয়াসে এই পুজো শুধুই উৎসব নয়, এক সামাজিক বন্ধনের নিদর্শন। মায়ের কৃপায় এই সুন্দর যাত্রা যেন অটুট থাকে — এটাই চলন্তিকার প্রতিটি সদস্যার একান্ত কামনা।

Puja voting code
SUN0192
WhatsApp VOTE SUN0192 to +91 91470 77170
Live rank #88 0 votes

Voting opens soon — keep this code ready!