ITC - Enduring Value Sunrise Pure Masala

Sarat Chandra Bose Road Durga Utsav Committee

Darjeeling, Darjeeling

আমাদের গুরুংবস্তী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরাও পুজো আসার মাস খানেক আগে থেকেই হয়ে ওঠেন কর্মচঞ্চল। হাজার কাজের চাপ থাকা সত্ত্বেও সবাই মিলে একত্রিত হয়ে, মায়ের আরাধনায় মেতে ওঠেন। পাড়ার মা,মাসিমা থেকে শুরু করে দিদা,ঠাকুমা অর্থাৎ অবালবৃদ্ধবনিতা সকলে একসাথে মেতে ওঠেন এই পুজোয়।আর এবারে পাড়ার মা,মাসিমাদের মতামতকে, মাথায় রেখে এবারের পুজোর থিম আমরা রেখেছি,"শ্বেত শুভ্র বসনা দেবী"। যেহেতু এবছরটা মংগলের বছর যুদ্ধ, অগ্নিকান্ড,হড়কাবানের দাপটে মানব সমাজের ত্রাহি ত্রাহি অবস্থা, তাই এবছর আমরা "অপার শান্তি "র কামনায়,আয়োজন করছি,শ্বেত শুভ্র বসনা" মায়ের শান্তি প্রদায়িনী রুপের আরাধনার।

তবে, আড়ম্বরের ঘনঘটা নয়,বরং আয়োজনের আন্তরিকতাই হলো আমাদের এই পুজোর মুল বিষয় বস্তু। আর সেই ধারাই আমরা বহন করে চলেছি, বিগত ৬৯ বছর ধরে। কাজেই ৭০ তম বর্ষে, আমাদের গুরুংবস্তী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে আবেদন রইলো আসুন, সারা বছরের দুঃখ কস্ট, মান, অভিমান, ভুলে বছরের, এই কটাদিন মা আনন্দময়ীর আরাধনায় মেতে উঠি।।

Puja voting code
SUN0196
WhatsApp VOTE SUN0196 to +91 91470 77170
Live rank #90 0 votes

Voting opens soon — keep this code ready!